এক্সপ্লোর

ওয়েস্ট ইন্ডিজ সফরেও কোহলিদের কোচ কুম্বলেই,জানাল বোর্ড

নয়াদিল্লি : ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে থাকছেন অনিল কুম্বলেই। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি ছিল বিরাট কোহলিদেরদের বর্তমান কোচের। কিন্তু কোচ বাছাই প্রক্রিয়ায় আপাতত দেরী হচ্ছে।  তাই ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত কুম্বলেকেই রেখে দেওয়ার কথা ঘোষণা করলেন বিসিসিআই প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে থেকেই শুরু হয়েছিল বিতর্ক। ভারতীয় দলের অন্দরে কোচ কুম্বলের সঙ্গে অধিনায়ক কোহালির কাজিয়া নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল ভারতীয় ক্রিকেট মহলে। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ছিল কুম্বলের চুক্তি। পরিস্থিতি যা, তাতে কি চুক্তি কি নবীকরণ হবে নাকি এখানেই ইতি হবে ভারতীয় কোচ হিসেবে কুম্বলের সফর? অবশেষে জল্পনার আপাতত অবসান। ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত ভারতীয় দলের কোচের পদে অনিল কুম্বলেই থাকবেন বলে জানালেন রাই। তিনি বলেছেন, কুম্বলের সঙ্গে এক বছরের চুক্তি ছিল। এরপর পরবর্তী প্রক্রিয়া মেনে চলা হবে। সেই প্রক্রিয়ায় দেরী হওয়ায় আপাতত কুম্বলেই কোহলিদের ক্যারিবিয়ান সফর পর্যন্ত কোচ থাকবেন। ওই সফরে ভারত পাঁচটি একদিনের ম্যাচ ও একটি টি-২০ ম্যাচ খেলবে। ২৩ জুন সফর শুরু। রাই সাফ জানিয়েছেন, কোচ বাছাই নিয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটি। তিন সদস্যের বিসিসিআই প্রশাসকদের কমিটি এদিন লন্ডনে বৈঠক করে। উল্লেখ্য, কমিটি থেকে আচমকাই সরে দাঁড়িয়েছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। রাই কুম্বলে ও কোহলির মতবিরোধের কথা খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন বিষয়টি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে। বোর্ডে কোচ ও অধিনায়ক-উভয়ের সঙ্গেই কথা বলেছে। এ ধরনের সংঘাতের কথা তাঁরা কেউই বলেননি বলে জানিয়েছেন রাই। গত সপ্তাহেই পরামর্শদাতা কমিটি বৈঠকে বসেছিলেন কুম্বলের কোচিং ভবিষ্যত নিয়ে। সূত্রের খবর, তিন সদস্যের কমিটির মধ্যে  দুজন-সৌরভ ও লক্ষ্মণের ভোট ছিল কুম্বলের দিকেই। কিন্তু কোচ-কাজিয়া বিতর্ক তুঙ্গে ওঠায়, তাঁরা মেপে পা ফেলতে চাইছিলেন। কমিটি কোচ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী ২৬ জুন বোর্ডের এসজিএম পর্যন্ত সময় চেয়েছে। রাই বলেছেন, বিষয়টি বোর্ড কমিটির হাতেই ছেড়ে দিয়েছে। কমিটির তিন সদস্যই কিংবদন্তী ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটের কীসে ভালো হবে, তাঁরা ভালো মতোই জানেন। সিএসি এই সাম্মানিক পদের জন্য অর্থ দাবি করেছে বলে যে খবর রটেছে, তাও খারিজ করে দিয়েছেন বোর্ডের প্রশাসনিক কমিটির প্রধান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South African Footballer Died: চলতি বিশ্বকাপেই দাপট দেখিয়েছিলেন মাঠে, মাত্র ২৫-এই প্রাণ হারালেন এই তারকা ফুটবলার
চলতি বিশ্বকাপেই দাপট দেখিয়েছিলেন মাঠে, মাত্র ২৫-এই প্রাণ হারালেন এই তরুণ ফুটবলার
IND vs ENG T20 Live: বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিলেন শ্রেয়স, ভারতীয় একাদশে দুটো বড় পরিবর্তন
বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিলেন শ্রেয়স, ভারতীয় একাদশে দুটো বড় পরিবর্তন
Norway vs England: কোয়ার্টার ফাইনালে মাঠের লড়াইয়ের আগেই শুরু মগজাস্ত্রের লড়াই, ইংল্যান্ডকে ফেভারিট তকমা নরওয়ে কোচের
কোয়ার্টার ফাইনালে মাঠের লড়াইয়ের আগেই শুরু মগজাস্ত্রের লড়াই, ইংল্যান্ডকে ফেভারিট তকমা নরওয়ে কোচের
Robin Singh: কেপ ভার্দের থেকে শেখা উচিত ভারতের, AIFF-কে কী বার্তা দিলেন রবিন সিংহ?
কেপ ভার্দের থেকে শেখা উচিত ভারতের, AIFF-কে কী বার্তা দিলেন রবিন সিংহ?

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget