এক্সপ্লোর

Kylian Mbappe: হাতে দু'সপ্তাহ, কিলিয়ান এমবাপেকে নিজের ভবিষ্যৎ নির্ধারণের সময়সীমা বেঁধে দিল পিএসজি

Paris Saint-Germain: গত বছরই পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেছিল। সেই চুক্তিতে এক বছর আরও পিএসজিতে থাকার বিকল্পও রয়েছে।

নয়াদিল্লি: বর্তমান বিশ্বের সর্বসেরা ফুটবলারদের মধ্যে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) একেবারে শীর্ষের দিকে থাকবে। মাত্র ২৪ বছর বয়সি এমবাপে ইতিমধ্যেই বিশ্বকাপ জয় থেকে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করার মতো একাধিক কৃতিত্ব গড়ে ফেলেছেন। নিজের কেরিয়ারের একেবারে সেরা সময়ে রয়েছেন ফরাসি স্ট্রাইকার। তবে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা অব্যাহত।

এমবাপে বর্তমানে প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) সঙ্গে চুক্তিবদ্ধ হলেও, তাঁর প্যারিসের ক্লাবের সঙ্গে আর মাত্র এক বছরের চুক্তি বাকি রয়েছে। সেই চুক্তি আরও এক বছর বাড়ানোর বিকল্প রয়েছে বটে। তবে এমবাপে এই চুক্তি এখনও সই করেননি। বহুদিন ধরেই এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন চলছে। তাঁর চুক্তি শেষ হয়ে গেলে তিনি কিন্তু ফ্রি ট্রান্সফারে যে কোনও ক্লাবে যোগ দিতে পারবেন। পিএসজি তাঁকে নিজেদের ক্লাবে রাখতে আগ্রহী বটে। তবে তাঁরা কোনওভাবেই এমবাপের মতো তারকা বিনা ট্রান্সফার ফিতে অন্য ক্লাবে যোগ দিন, তা চায় না। সেই কারণেই তাঁকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিলেন পিএসজি সভাপতি আল খেলাফি (Nasser Al-Khelaifi)।

আল খেলাফি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 'কিলিয়ান এমবাপেকে পরের সপ্তাহ বা সর্বাধিক দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। এর থেকে বেশি সময় ওকে দেওয়া যাবে না। ও যদি নতুন চুক্তি স্বাক্ষর করতে না পারে, তাহলে দরজা খোলা রয়েছে। ক্লাবের থেকে বড় কেউ না, আমিও না। আমরা তো এমবাপের সঙ্গে মৌখিক চুক্তি করেছিলাম। তাইজন্য এতটা হতাশ। আমার চাই ও থাকুক, তবে ফ্রিতে কোনওভাবেই ওকে যেতে দেওয়া যাবে না। খুব সহজ বিষয়। কোনও পরিস্থিতিতেই ও ফ্রিতে অন্য ক্লাবে যাবে না।' 

গত মরশুমে এমবাপে অনেক টালবাহানার পর পিএসজির সঙ্গেই চুক্তি স্বাক্ষর করেন। রিয়াল মাদ্রিদ তখনও এমবাপেকে দলে নিতে তৎপর ছিল। তবে তিনি লস ব্লাঙ্কোসের হয়ে সই করার বদলে প্যারিসেই মেসিনেমারের সঙ্গে খেলতে আগ্রহ প্রকাশ করেন। এই মহাতারকা ত্রয়ী পিএসজিকে লিগ খেতাব এনে দিলেও, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে ব্যর্থ হন। এক মরশুম পরেই ফের এমবাপের ক্লাব ছাড়া নিয়ে জল্পনা শুরু। তবে রিয়াল এ মরশুমে জুড বেলিংহ্যামকে দলে নিয়েছে। তারপর তাঁরা বিরাট মূল্যে এমবাপেকে আবার দলে নিতে আগ্রহী হবে কি না, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বাড়িতে ক্যাকটাস কিংবা ভাঙা তালা রেখেছেন? দুর্ভাগ্য ডেকে আনছেন না তো?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget