এক্সপ্লোর

Kylian Mbappe Record: এমবাপ্পের দ্রুততম গোলের রেকর্ড, বড় জয় পিএসজির

Kylian Mbappe: ম্যাচের ৮ সেকেন্ডে এমবাপ্পের এই গোল লিগ ওয়ান-র ইতিহাসে দ্রুততম। কিন্তু ফ্রান্সের শীর্ষ লিগের ইতিহাসে এমবাপ্পে এই গোলে ছুয়েছেন ৩০ বছর আগের একটি রেকর্ড।

প্যারিস: এ যেন একেবারে এলেন, দেখলেন, জয় করলেন। দ্রুততম গোল করলেন, রেকর্ড গড়লেন, হ্যাটট্রিক করলেন। ফারিস স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে (Kylian Mbappe) যোগ্য সঙ্গ দিলেন মেসি (Lionel Messi) ও নেমার (Neymer)। পিএসজির (PSG) এই ত্রয়ী তাঁদের দুরন্ত ফুটবলে বাজিমাত করলেন। প্রতিপক্ষ লিলির বিরুদ্ধে লিগ ওয়ান-র ম্যাচে ৭-১ গোলে হারিয়ে দিল পিএসজি। জোড়া গোল নেমারের, একটি গোল করেন মেসি। 

এমবাপ্পের দ্রুততম গোল

ম্যাচের ৮ সেকেন্ডে এমবাপ্পের এই গোল লিগ ওয়ান-র ইতিহাসে দ্রুততম। কিন্তু ফ্রান্সের শীর্ষ লিগের ইতিহাসে এমবাপ্পে এই গোলে ছুয়েছেন ৩০ বছর আগের একটি রেকর্ড। খেলা শুরুর পর বাঁশি বাজার মুহূর্তের মধ্যেই লিলির ডিফেন্সকে বোকা বানিয়ে মেসির বানানো বলে গোল করে সবাইকে অবাক করে দেন ফরাসি তরুণ স্ট্রাইকার। প্রথমার্ধে আরও তিনটি গোল হয়। গোলরক্ষককে একা পেয়ে তাঁর মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে জড়ান এমবাপ্পে। ২৮ মিনিটের মাথায় গোল করেন স্বয়ং মেসি নিজে। ৩৯ মিনিটে নেমারের পাস থেকে গোল করে পিএসজিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন আশরাফ হাকিমি। এরপর প্রথমার্ধের বাঁশি বাজার আগে ম্যাচের ও পিএসজির হয়ে চতুর্থ গোলটি করেন নেমার।

 

দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল পিএসজির

প্রথমার্ধের ধাক্কা সামলে উঠতে পারেনি লিলি। দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল হজম করতে হয় তাদের। খেলার ৫২ মিনিটের মাথায় হাকিমির পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন নেমার। এরপর ৬৬ ও ৮৭ মিনিটে টানা ২টো গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। 

প্রিমিয়ার লিগের ম্য়াচে ড্র ম্যান সিটির

প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি হয়েছিল নিউক্যাসল। আর সেই ম্যাচে ৩-৩ গোলে ড্র হল। ম্যান সিটির হয়ে গোল করেন গুন্ডাগাওন, হালান্ড ও সিলভা। কিন্তু ম্যাচে প্রতিপক্ষের তিনটি গোল হজমও করতে হয়। ফলে জয়ের রাস্তা বন্ধ হয়ে যায়। এই ড্রয়ের ফলে ৩ ম্যাচে ২টোতে জয় নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান সিটি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Wimbledon 2026: উইম্বলডনে জ্যানিক সিনারকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিলেন ভারত অধিনায়ক গিল
উইম্বলডনে জ্যানিক সিনারকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিলেন ভারত অধিনায়ক গিল
India vs England T20: ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
FIFA World Cup 2026: ৩৯ পেরিয়েও মেসির ফিটনেসের রহস্য কী? আর্জেন্তাইন সুপারস্টারের প্রংসায় পঞ্চমুখ স্কালোনি
৩৯ পেরিয়েও মেসির ফিটনেসের রহস্য কী? আর্জেন্তাইন সুপারস্টারের প্রংসায় পঞ্চমুখ স্কালোনি
IND vs ENG T20 Live: শেষ টি-টোয়েন্টিতেও লজ্জার হার ভারতের
শেষ টি-টোয়েন্টিতেও লজ্জার হার ভারতের

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget