এক্সপ্লোর

Shivani Soam: বাবা-মা দিনমজুর, লংজাম্পে দ্যুতি ছড়িয়ে অলিম্পিক্সে মেডেলের স্বপ্নে বিভোর শিভানি

Shivani Soam Inspirational Story: কোনও কিছুতেই পিছপা হননি। ২০১৮ সালে রোহতকে আয়োজিত ৩০ তম নর্থ জোন জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন শিভানি।

নয়াদিল্লি: পরিবারের আর্থিক অবস্থা একদমই ভাল ছিল না। কিন্তু স্বপ্ন দেখা ছাড়েননি তিনি। লড়াই করাও বন্ধ করে দেননি। বরং প্রতিদিন জেদ বেড়ে গিয়েছিল নিজেকে প্রমাণ করার। উত্তরপ্রদেশের ছোট্ট গ্রাম থেকে উঠে আস, এরপরই দিল্লিতে লং জাম্পে রেকর্ড গড়ে সবার নজরে এসে গিয়েছিলেন শিভানি সোয়াম। কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে এক কঠিন লড়াইয়ের গল্প। কী সেই গল্প? 

শিভানির বেড়ে ওঠা থেকে ট্র্যাকে পা রাখা

মোরাদাবাদ জেলার এক ছোট্ট গ্রামে জন্ম শিভানির। ছোট থেকেই খেলাধূলোর প্রতি আগ্রহ ছিল। ছেলেদের সঙ্গেই খেলতেন মাঠে। সেই সময় গ্রামের মানুষের নানারকম টিটকিরিও শুনতে হয়েছে। কিন্তু তাতে পিছপা হননি। ২০১৮ সালে রোহতকে আয়োজিত ৩০ তম নর্থ জোন জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন শিভানি। যদিও সেই পদক জয়ের পরই নিজের পরিবারের আর্থিক অসচ্ছ্বলতার কথা তুলে ধরেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, ''আমার কাছে কোনও কিছুই সহজ ছিল না। আমার বাবা-মা দিনমজুরের কাজ করেন। কোভিডের প্রথম দিকে আর্থিক পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হয়ে গিয়েছিল আমাদের। দিল্লি থেকে গ্রামে ফিরে এসেছিলাম সে সময়। সেখানে প্রতিদিন সকালে আমি অনুশীলনে যেতাম। গ্রামে সবসময়ই আমাকে টোন-টিটকিরি শুনতে হত। কিন্তু এতে জেদ বেড়ে গিয়েছিল আমার। সবাইকে জবাব দিতে চেয়েছিলাম।''

খেলা ছাড়তে চেয়েছিলেন শিভানি

শুধুই কি সামাজিক প্রতিকূলতা! লকডাউনের সময় শিভানির বাবা-মায়ের কোনও কাজ ছিল না। সেই সময় আর্থিক অভাবের কথা চিন্তা করে এক সময় খেলা ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন এই তরুণী। কিন্তু সিদ্ধান্ত বদল করেন। শিভানি জানিয়েছেন, ''লকডাউনের সময় বাবা-মা কাজ পাচ্ছিলেন না। সেই সময় চিন্তা বেড়ে গিয়েছিল সবার। কিন্তু আমি অনুশীলনটা চালিয়ে যেতে চেয়েছিলাম। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই ফের সবাই দিল্লি ফিরে যাই। আর দিল্লি আসার পর ধীরে ধীরে আমাদের পরিস্থিতিও বদলাতে থাকে। সব কিছু সাধারণ হতে থাকে। 

লক্ষ্য অলিম্পিক্সে পদক

দিল্লিতে আয়োজিত ২০১৯ সালে ৫.৩১ মিটার লংজাম্পে রেকর্ড গড়েছেন। তবে অলিম্পিক্সে মেডেল জেতাই শিভানির একমাত্র লক্ষ্য। সেই সম্পর্কে বলতে গিয়ে ২০ বছরের এই তরুণী বলছেন, ''যে কোনও অ্যাথলিটের কাছেই অলিম্পিক্সে পদক জেতাটা স্বপ্নের মতো। কিন্তু তার আগে আমি এশিয়ান গেমসে পদক জিততে চাই। এই মুহূর্তে অনুশীলন ভাল চলছে। আরও কিছু জায়গায় উন্নতি করতে হবে। তা হয়ে গেলে আমি আশাবাদী যে এশিয়ান গেমসের জন্য় যোগ্যতা অর্জন করতে পারব। সেখানে ভাল পারফর্ম করাই আমার প্রাথমিক লক্ষ্য এখন।''

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget