এক্সপ্লোর

Lakshya Sen: অল ইংল্যান্ড ওপেনের সেমিতে লক্ষ্য, কোয়ার্টারে হারালেন প্রাক্তন চ্যাম্পিয়নকে

All England Open 2024: এই নিয়ে অল ইংল্যান্ড ওপেনে দ্বিতীয়বারের জন্য সেমিফাইনালে পৌঁছলেন লক্ষ্য। ২০২২ সালে রানার্স আপ হয়েছিলেন এই তরুণ ব্যাডমিন্টন প্লেয়ার।

বার্মিংহ্যাম: অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য সেন। কোয়ার্টার ফাইনালে তিনি হারিয়ে দিলেন টুর্নামেন্টের প্রাক্তন চ্যাম্পিয়ন লি জি জিয়াকে। ক্রমতালিকায় ১০ নম্বরে থাকা মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লক্ষ্য জয় ছিনিয়ে নেন ২০-২২, ২১-১৬, ২১-১৯ ব্য়বধানে। বার্মিংহ্যামের ইউনাইটের এরিনায় হওয়া এই ম্য়াচটি ১ ঘণ্টা ১০ মিনিট ধরে খেলা হয়। 

এই নিয়ে অল ইংল্যান্ড ওপেনে দ্বিতীয়বারের জন্য সেমিফাইনালে পৌঁছলেন লক্ষ্য। ২০২২ সালে রানার্স আপ হয়েছিলেন এই তরুণ ব্যাডমিন্টন প্লেয়ার। এই নিয়ে চলতি ট্যুরে টানা দ্বিতীয়বার শেষ চারে প্রবেশ করলেন লক্ষ্য। প্যারিস অলিম্পিক্সে খেলার অন্য়তম দাবিদারও লক্ষ্য।

এই টুর্নামেন্টের ভারতের একমাত্র আশা এখন লক্ষ্যকে নিয়েই। গতকালই অঘটন ঘটেছে ডাবলসে। বিশ্বের ১ নম্বর জুটি সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন। এছাড়াও মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন পিভি সিন্ধু। লক্ষ্য যদিও স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন। এর আগে এই টুর্নামেন্ট জিতেছিলেন ভারতের হয়ে প্রকাশ পাড়ুকোন ১৯৮১ সালে ও পুলেল্লা গোপীচাঁদ ২০০১ সালে। ২৩ বছর পর আবার একবার অল ইংল্যান্ড ওপেন জয়ের সুবর্ণ সুযোগ ভারতের কোনও ব্য়াডমিন্টন তারকার কাছে। লক্ষ্য কি পারবেন তাঁর লক্ষ্যপূরণ করতে? লি-এর বিরুদ্ধে শেষ পাঁচবারের মধ্যে চারবারই জয় ছিনিয়ে নিয়েছেন লক্ষ্য। 

উল্লেখ্য, টমাস কাপ জিতেছিলেন লক্ষ্য কয়েক মাস আগে। এছাড়াও গত বছর কানাডা ওপেনের ফাইনালে স্ট্রেট গেমে খেতাব জিতেছিলেন উত্তরাখণ্ডের এই ব্যাডমিন্টন তারকা। অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন, চিনের লি শি ফেঙকে কানাডা ওপেনের ফাইনালে পরাজিত করেন কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী লক্ষ্য। ম্যাচের স্কোরলাইন ছিল ভারতীয় শাটলারের পক্ষে ২১-১৮, ২২-২০। সেটি ছিল লক্ষ্যর কেরিয়ারের দ্বিতীয় বিডব্লুএফ ওপেন খেতাব। এর আগে ২০২২ জানুয়ারিতে ইন্ডিয়ান ওপেন জিতেছিলেন ভারতীয় শাটলার।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 🏆 YONEX All England Badminton (@allenglandofficial)

উল্লেখ্য, অল ইংল্যান্ড ওপেনের সেমিতে জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে আজই খেলতে নামবেন লক্ষ্য। এই ম্য়াচ জিতলেই ফাইনালের টিকিট পাকা। তবে কি ফাইনালে উঠে কিংবদন্তি প্রকাশ পাডুকোন, গোপীচাঁদদের সঙ্গে একই তালিকায় নাম লেখাতে পারবেন লক্ষ্য? উত্তর সময়ই দেবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ২ | চাপানউতোরের আবহে আজ দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget