এক্সপ্লোর

Eden Gardens: রাতের আকাশে মায়াবী আলোর খেলা, ইডেনে দর্শকদের জন্য হাজির চোখধাঁধানো লেজার শো

Laser Show: বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব পেলে দর্শকদের জন্য কী উপহার থাকছে, তার আগাম আভাস দিয়ে রাখল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি (CAB)।

কলকাতা: আগামী বছর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ICC World Cup)। যে টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচ পেতে পারে ইডেন গার্ডেন্স (Eden Gardens)। আর বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব পেলে দর্শকদের জন্য কী উপহার থাকছে, তার আগাম আভাস দিয়ে রাখল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি (CAB)।

শনিবার থেকে শুরু হচ্ছে লেজেন্ডস লিগ ক্রিকেট (Legends League Cricket)। টুর্নামেন্ট শুরুর আগের দিন, শুক্রবার ইডেনে আয়োজিত হয়েছিল একটি প্রদর্শনী ম্যাচ। মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টস। শুক্রবার ইডেনের ম্যাচটি ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল। বীরেন্দ্র সহবাগ-হরভজন সিংহদের দল ইন্ডিয়া মহারাজাস ৬ উইকেটে হারিয়ে দেয় জাক কালিসের ওয়ার্ল্ড জায়ান্টসকে।

তবে ক্রিকেট ছাপিয়ে আলোচনায় উঠে এল ইডেনের লেজার শো। যা পরীক্ষামূলকভাবে দেখে নেওয়া হল শুক্রবার। সেপ্টেম্বরের কলকাতার রাতের আকাশে আলোর মায়াবী খেলা উপভোগ করলেন দর্শকরা। ম্যাচে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ওয়ার্ল্ড জায়ান্টস তুলেছিল ১৭০/৮। তারপর ছিল ইন্ডিয়া মহারাজাস দলের রান তাড়া করার পালা। দুই ইনিংসের মাঝের বিরতিতে ইডেন দেখল আলোর খেলা।

ব্যাকগ্রাউন্ডে কখনও বাজছে রঙ্গ দে বসন্তী, কখনও আবার মেড ইন ইন্ডিয়া বা শুনো গউর সে দুনিয়া ওয়ালো-র মতো জনপ্রিয় বলিউডের গান। আর সেই তালে ছন্দ মিলিয়ে আলোর খেলা চলল রাতের আকাশে। এমনিতেই ইডেনের বাতিস্তম্ভের সংস্কার হয়েছে। বদলে ফেলা হয়েছে পুরনো সব আলো। তার পরিবর্তে বসানো হয়েছে এলইডি আলো। সেই ফ্লাডলাইটে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক ডিএমএক্স প্রযুক্তি। যা জ্বলে উঠছে সেকেন্ডের ভগ্নাংশ সময়ে। সুর ও তালের সমন্বয়ে জ্বলে উঠল ও নিভল সেই ফ্লাডলাইটও। সঙ্গে লেজার রশ্মির মাধ্যে রাতের আকাশে রঙিন আলোর আল্পনা। মন্ত্রমুগ্ধের মতো দেখল স্টেডিয়ামে হাজির জনতা। এমনকী, দুই দলের ক্রিকেটারেরাও ড্রেসিংরুম ছেড়ে বেরিয়ে মাঠের ধারে দাঁড়িয়ে দেখলেন এই মায়াবী দৃশ্য।

 

কলকাতায় গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। শুক্রবারের ম্যাচ নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। সিএবি কর্তারা আশঙ্কা করেছিলেন, খারাপ আবহাওয়ার জন্য লেজার শো না ভেস্তে যায়। যদিও শেষ পর্যন্ত সফলভাবেই লেজার শো করা গিয়েছে।

১০ মিনিটের লেজার শো দেখে উচ্ছ্বসিত সিএবি কর্তারা। তাঁদের মতে, সামনের বছর বিশ্বকাপের ম্যাচে এর চেয়েও সুন্দরভাবে লেজার শো উপস্থাপিত হবে। দর্শকরা পাবেন ভরপুর বিনোদন।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

IND vs SL Live: ভারতীয় দলে অভিষেকের সারাংশ জৈনের, কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন গিল
ভারতীয় দলে অভিষেকের সারাংশ জৈনের, কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন গিল
Durand Cup 2026 Final: ৩ বছর পর ডুরান্ড কাপের ফাইনালে ফের ডার্বি, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
৩ বছর পর ডুরান্ড কাপের ফাইনালে ফের ডার্বি, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
Asian Games 2026: এশিয়ান গেমসের জন্য ৪৯২ জন ক্রীড়াবিদের নাম ঘোষণা, নজরে ভারতীয় ক্রিকেট দল
এশিয়ান গেমসের জন্য ৪৯২ জন ক্রীড়াবিদের নাম ঘোষণা, নজরে ভারতীয় ক্রিকেট দল
India vs Sri Lanka: 'কুলদীপের ওপর হয়ত বিশ্বাসই নেই গিলের', বিস্ফোরক মন্তব্য কাইফের
'কুলদীপের ওপর হয়ত বিশ্বাসই নেই গিলের', বিস্ফোরক মন্তব্য কাইফের

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget