এক্সপ্লোর

Laxmi Ratan Shukla: লক্ষ্য ট্রফি জয়, বাংলার কোচ হিসাবে নতুন ইনিংস শুরু লক্ষ্মীর

Bengal Coach: কোচ বদল হলেও, আগের মতোই দলের সহকারী কোচ হিসাবে কাজ চালিয়ে যাবেন সৌরাশিস লাহিড়ী। দলের ব্যাটিং পরামর্শদাতা হলেন ডব্লু ভি রমন।

কলকাতা: গতকালই লক্ষ্মীরতন শুক্ল যে বাংলার কোচ (Bengal Coach) হতে চলেছেন তা নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। সেই জল্পনাতে শিলমোহর পড়ল আজ। আনুষ্ঠানিকভাবে বাংলার কোচের দায়িত্ব তুলে দেওয়া হল লক্ষ্মীরতন শুক্লর (Laxmi Ratan Shukla) হাতে।

মঙ্গলবার (২৬ জুলাই) শীর্ষকর্তাদের উপস্থিতিতেই দলের প্রাক্তন অধিনায়ককে দলের দায়িত্ব দেওয়া হল। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া (Avishek Dalmiya) লক্ষ্মীকে দলের নতুন কোচ ঘোষণা করে জানান, 'লক্ষ্মীরতন শুক্লকে সিনিয়র বাংলা দলের কোচের দায়িত্ব দিতে পেরে আমি খুব খুশি। সবদিক বিচার বিবেচনা করে ওকেই আমাদের এই পদের জন্য যোগ্য বলে মনে হয়েছে। বাংলা ক্রিকেটের প্রতি ওর দায়বদ্ধতার কথা আমরা সকলেই জানি এবং আমি আশাবাদী ওর অধীনে বাংলা নতুন উচ্চতায় পৌঁছবে।'

দায়িত্ব নিয়েই লক্ষ্মীরতনও নিজের লক্ষ্যটা স্পষ্ট করে দিলেন। সিনিয়র দল এক দশকেরও অধিক সময় ধরে কোনও ট্রফি জেতেনি। সেই ট্রফির খরা কাটানোই তার প্রধান এবং আসল লক্ষ্য। তিনি বলেন, 'আমি বরাবরই নতুন চ্যালেঞ্জ নিতে ভালবাসি। অতীতে বাংলার হয়ে সকল কোচই ভাল করেছেন। আমরা ট্রফি জয়ের অনেক কাছাকাছি পৌঁছেও ট্রফি জিততেন পারিনি। আমাদের নতুন মরসুমে শীর্ষে পৌঁছনোর লক্ষ্য নিয়েই আবার এগোতে হবে।' 

দলের কোথায় উন্নতি করতে হবে, সেই জায়গাটাও বুঝিয়ে দিলেন লক্ষ্মী। 'আমি বিশ্বাস করি সবই সম্ভব। প্রতিভা না থাকলে এই জায়গায় কোনও খেলোয়াড়ই পৌঁছতে পারে না। আমাদের শুধু চাপের মুখে নিজেদের সেরাটা দেওয়া প্রয়োজন। সেই জায়গাটায় আরেকটু উন্নতি করতে হবে। নতুন বছর, নতুন মরসুমে আমরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।' সাফ কথা বাংলার নতুন কোচের।

প্রধান কোচ ঘোষণা করার পাশাপাশি সিনিয়র দলের আরও দুই গুরুত্বপূর্ণ কোচের নামও আজ ঘোষণা করেন অভিষেক ডালমিয়া। কোচ বদল হলেও, আগের কোচ অরুণ লালের সঙ্গে কাজ করা সৌরাশিস লাহিড়ীই দলের সহকারী কোচ হিসাবে কাজ চালিয়ে যাবেন বলেও সিএবির তরফে জানানো হয়। পাশাপাশি দলের প্রাক্তন কোচ ডব্লু ভি রমনকে দলের ব্যাটিং পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হয়েছে। এই রমনের অধীনেই বাংলা কিন্তু শেষবার ট্রফির স্বাদ পেয়েছিল। নতুন মরসুমে কোচিং স্টাফে এই বদল বাংলার ভাগ্য বদলাতে পারে কিনা, এখন সেটাই দেখার।

আরও পড়ুন: তৃতীয় ম্যাচ জিতে ফের এক রেকর্ড গড়ার হাতছানি ভারতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kiki Ramos: ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget