এক্সপ্লোর

Sachin Tendulkar: মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় মজাদার পোস্ট সচিনের

Sachin On International Mothers Day: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের মেন্টরের ভূমিকায় দেখা যায় সচিনকে। কিছুদিন আগেই নিজের পঞ্চাশতম জন্মদিন পালন করেছেন মাস্টার ব্লাস্টার।

মুম্বই: গত মাসেই নিজের পঞ্চাশতম জন্মদিন পালন করেছেন ধুমধাম করে। সােশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেছিলেন। এবার মাতৃদিবসে মা-কে প্রণাম জানিয়ে সােশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সচিন তেন্ডুলকর। তবে বেশ মজাদার একটি পোস্ট করেই এই বিশেষ দিনটির শুভেচ্ছা জানিয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে তাঁর ক্যাপশনে মাস্টার ব্লাস্টার লিখেছেন, ''বর্তমান সময়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে (Artificial Inteligence) এআই কখনও আমার আইয়ের জায়গা নিতে পারবে না। যা অপূরণীয়, তা সর্বদা আই-ই থাকবে।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

সচিন এই মুহূর্তে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টরের দায়িত্ব পালন করছেন। চলতি মরসুমেই আইপিএলে অভিষেক করেছেন তাঁর ছেলে অর্জুন তেন্ডুলকরও। যদিও সব ম্যাচেই খেলার সুযোগ পাচ্ছেন না অর্জুন। 

পুলিশের দ্বারস্থ সচিন

রমরমিয়ে চলছে আইপিএল (IPL 2023)। মেগা টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কোচিং স্টাফেদের মধ্যে রয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar)। তাই স্বাভাবিকভাবেই দলের সঙ্গে রয়েছেন 'লিটল মাস্টার'। তবে আইপিএল চলাকালীনই এবার পুলিশের দ্বারস্থ হতে হল সচিনকে। ঘটনাটা ঠিক কী?

এক জাল বিজ্ঞাপনে সচিন তেন্ডুলকরের ছবি, তাঁর নাম ও গলার আওয়াজ ব্যবহার করেছে, যাতেই ক্ষুব্ধ কিংবদন্তি ক্রিকেটার। সেই কারণেই তিনি মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের (Mumbai Crime Branch) সাইবার সেলে মামলা দায়ের করেছেন। ভারতীয় আইনের ৪২৬, ৪৬৫ ও ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে কে বা কারা এই বিজ্ঞাপন প্রচার করছেন, তা এখনও জানা যায়নি। খবর অনুযায়ী, সচিনের সহায়ক এই গোটা বিষয়টি শনাক্ত করেন। ফেসবুকে এক তেলের কোম্পানির বিজ্ঞাপনে সচিনের ছবি ও তাঁর আওয়াজ ব্যবহারের বিষয়টি তাঁর চোখে পড়ে। ইন্সটাগ্রামেও সচিনের ছবি ব্যবহার করে সেই সংস্থার একাধিক বিজ্ঞাপন রয়েছে।

ওই বিজ্ঞাপনে দাবি করা হয়েছে যে সচিন উক্ত পণ্য ব্য়বহারের জন্য সকলকে পরামর্শ দিচ্ছেন। সেই কারণেই মুম্বই পুলিশ প্রতারণা, জালিয়াতির মতো একাধিক ধারায় মামলা রুজু করেছে। তিনি যে কোনওভাবেই এই সংস্থার সঙ্গে যুক্ত নন, তা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন সচিন। সেই পোস্টে কিংবদন্তি ক্রিকেটার লেখেন, 'বিশ্বাসযোগ্য পণ্য পাওয়াটা খুবই প্রয়োজনীয়। আমাদের সমাজকে সুরক্ষা দিতে প্রয়োজনে সোশ্যাল মিডিয়ায় ব্লক ও রিপোর্ট বিকল্পটি ব্যাবহার কর। সকলে মিলে অনলাইনে আরও সুরক্ষিত এক পরিবেশ গড়ে তোলা যাক।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget