এক্সপ্লোর

Lionel Messi: দুরন্ত ফ্রি কিকে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেকেই গোল মেসির

Inter Miami: আর ইন্টার মায়ামির হয়ে অভিষেক ম্যাচেই গোল করে দলকেও জেতালেন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন অধিনায়ক। খেলার শুরু থেকে তাঁকে মাঠে নামানো হয়নি।

মায়ামি: বর্ণময় সন্ধ্যায়, হাজার হাজার সমর্থকদের ভিড়ে নায়ক বরণ হয়েছিল। আমেরিকার মেজর সকার লিগ ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে কবে মাঠে নামবেন লিওনেল মেসি, তা নিয়ে সমর্থকদের যেন উন্মাদনার পারদ চড়ছিলই। অবশেষে তিনি নামলেন। আর ইন্টার মায়ামির হয়ে অভিষেক ম্যাচেই গোল করে দলকেও জেতালেন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন অধিনায়ক। খেলার শুরু থেকে তাঁকে মাঠে নামানো হয়নি। নামলেন দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে। আর নেমেই ম্যাজিক দেখানো শুরু। অবশেষে বাঁশি বাজার কিছুক্ষণ আগে দুরন্ত ফ্রি-কিকে চেনা মেসি। নিঁখুত নিশানায় জালে জড়ালেন বল। গোটা মাঠ মেসি মেসি শব্দব্রহ্ম।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Inter Miami CF (@intermiamicf)

ক্রুজ আজুলের বিরুদ্ধে খেলতে নেমে ছিল ইন্টার মায়ামি। ম্যাচে ইন্টার মায়ামির প্রথম একাদশে মেসিকে রাখেননি কোচ। তবে মায়ামির ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে তিনি এলেন। আর এরপর দেখলেন ও জয় করলেন। খেলার প্রথমার্ধে ৪৪ মিনিটের মাথায় প্রথমে গোল করে দলকে এগিয়ে দেন রবার্ট টেলর। তবে দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটের মাথায় খেলায় সমতা ফেরায় ক্রুজ আজুল। ৫৪ মিনিটের মাথায় মেসিকে নামান মাঠে কোচ। খেলার ৯৪ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের বাইরে মেসিকে ফাউল করেছিলেন আজুলের ফুটবলার। মেসি ফ্রি কিক নেন ও সেখান থেকে গোলও করেন।

ট্রান্সফার উইন্ডোর শুরুতেই লিওনেল মেসিকে সই করিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল ডেভিড বেকহ্যামের মালিকাধীন ইন্টার মায়ামি (Inter Miami)। তারপরে গত মরশুমের বার্সেলোনা অধিনায়ক সার্জিও বুস্কেতসকেও সই করিয়েছে মেজর লিগ সকারে খেলা ক্লাবটি। এবার ফের চমক। মেসি, বুস্কেতসের প্রাক্তন বার্সেলোনা সতীর্থ জর্দি আলবাকেও (Jordi Alba) দলে নিল মার্কিন যুক্তরাষ্ট্রের এই ক্লাবটি।

গত মরশুম শেষেই বার্সেলোনা ছাড়ার কথা জানিয়েছিলেন আলবা। এবার স্পেনের তারকা লেফট ব্যাককে এক বছরের চুক্তিতে সই করিয়ে নিল ইন্টার মায়ামি। সদ্যই আলবাকে সই করানোর কথা সরকারিভাবে ইন্টার মায়ামির তরফে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়। আলবাকে প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে সই করা হলেও, তাঁর পারফরম্যান্সের উপর ভিত্তি করে চুক্তি আরও এক বছর বাড়ানোর বিকল্প রয়েছে।

 

সেরা শিরোনাম

Fifa World Cup 2026 : স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
Erling Haaland: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget