এক্সপ্লোর

Lionel Messi Regrets: বিশ্বজয়ের সাক্ষী থাকতে পারেননি মারাদোনা, আক্ষেপ কমছেই না মেসির

Lionel Messi Apologizes: নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে ফান হালের সামনে আগ্রাসীভাবে গোলের উচ্ছ্বাস করার জন্য দুঃখপ্রকাশ করেছেন মেসি।

প্যারিস: কাতারে মায়াবী রাতে ফ্রান্সকে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা (Argentina Football Team)। অবশেষে লিওনেল মেসির (Lionel Messi) স্বপ্নপূরণ হয়েছে। তবে স্বপ্নপূরণ সত্ত্বেও এক আক্ষেপ রয়েই গিয়েছে। ৩৬ বছর পর আর্জেন্তিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের সাক্ষী থাকতে পারেননি দিয়েগো মারাদনো (Diego Maradona)। 

মারাদোনার অভাব

সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্জেন্তাইন অধিনায়ক বলেন, 'দিয়েগো মারাদোনা যদি নিজে আমার হাতে বিশ্বকাপটা তুলে দিতেন বা অন্তত বিশ্বকাপ জয়ের সাক্ষী থাকতে পারতেন তাহলে আমি অনেক বেশি খুশি হতাম। ওঁ আর্জেন্তিনা জাতীয় দলকে যতটা ভালবাসতেন এবং দলের বিশ্বজয় দেখার জন্য যতটা উদগ্রীব ছিলেন, সেই কারণেই এই বিশ্বজয়টা ওঁ নিজের চোখে দেখতে পারলে আরও ভাল হত। আমার মনে হয় ওঁ এবং আরও যারা আমায় ভালবাসেন তাঁরা উপর থেকে আমায় শক্তি প্রদান করেছেন।'

আচরণের জন্য দুঃখপ্রকাশ

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনা এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নেদারল্যান্ডসকে পেনাল্টিতে পরাজিত করে। সেই ম্যাচেই দুই দলের একাধিক খেলোয়াড় মেজাজ হারান। মেসিও তাঁদের মধ্যে অন্যতম। গোল করে তিনি ডাচ কোচ লুই ফান হাল ও তাঁর সহকারী এডগার ডেভিডসের সামনে গিয়ে গোলের উচ্ছ্বাস প্রকাশ করেন। পাশাপাশি ম্যাচ শেষে তাঁকে ডাচ ফরোয়ার্ডকেও কটূকথা বলতে শোনা যায়। এই গোটা ঘটনায় মেসি নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশও করেছেন। তবে পাশাপাশি তিনি জানান ডাচ কোচ আর্জেন্তিনার বিরুদ্ধে ম্যাচপূর্বে অপমানজনক কথা বলায় তিনি ওরকমভাবে গোলের উচ্ছ্বাসে মাতেন।

প্যারিস সঁ জরমঁ তারকা বলেন, 'আমি ফান হালের মন্তব্যের বিষয়ে অবগত ছিলাম। গোটা বিষয়টাই ম্যাচের গরমাগরমির মাঝে ঘটে। আমি যেটা করেছি সেটা করা উচিত ছিল না এবং তারপর যেটা হয়েছে সেটাও আমার পছন্দের নয়। ম্যাচে চাপের মুখে এমন ঘটনা অনেক সময়ই ঘটে যায়। পুরো ঘটনাটি খুবই দ্রুতই ঘটেছিল।' বিশ্বকাপ ট্রফি হাতে মেসির পোস্ট করা ছবি সোশ্যাল মিডিয়ায় লাইকের নিরিখে নতুন ইতিহাস গড়ে। তবে সেই সোশ্যাল মিডিয়াতেই নাকি বিশ্বকাপ জয়ের পর পরই ব্লক করে দেওয়া মেসির অ্যাকাউন্ট। কিন্তু কেন?

বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণ করে মেসি বলেন, '১৮ ডিসেম্বর আমার গোটা জীবনটাই বদলে যায়। আমি গোটা কেরিয়ারে যে ট্রফি জেতার স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন সত্যি হয়। আমার হোয়াটসঅ্যাপ মেসেজে ভরে যায়। আমার পরিবারের লোকজনকে উত্তর দিতে দিতেই দুই দিন কেটে যায়। ইনস্টাগ্রামে এক মিলিয়ন মেসেজ আসে এবং আমায় ব্লক করে দেওয়া হয়। আমি সর্বাধিক লাইক পাওয়া ছবির লড়াইয়ে ছিলাম। তবে সকলেই আমায় ট্রফি হাতে দেখতে চেয়েছিলেন বলে মনে হয়।' অল্প সময়ের ব্যবধানে এত বেশি মেসেজ আসার ফলেই ইনস্টাগ্রামে মেসির অ্যাকাউন্টটি ব্লক হয়ে যায়।

আরও পড়ুন: লড়লেন একা সূরজ, আকাশ-মুকেশদের দাপটে ইডেনে ১৭৩ রানে শেষ ঝাড়খণ্ড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
FIFA World Cup: বিশ্বকাপসহ না না টুর্নামেন্টে বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব ফিফার, কড়া সমালোচনা কড়ল উয়েফা
বিশ্বকাপসহ না না টুর্নামেন্টে বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব ফিফার, কড়া সমালোচনা কড়ল উয়েফা
FIFA World Cup 2026: সত্যিই আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল? এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র
সত্যিই আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল? এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র
WI vs PAK: গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget