এক্সপ্লোর

Lionel Messi Record: আটলান্টার বিরুদ্ধে জোড়া গোলেই বিশেষ মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি

Lionel Messi: ইন্টার মায়ামির হয়টে আটলান্টার বিরুদ্ধে যুগ্ম গোল করেন লিওনেল মেসি।

ফ্লোরিডা: নতুন ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami) যোগ দেওয়ার পর থেকেই দুরন্ত ছন্দে লিওনেল মেসি (Lionel Messi)। যুক্তরাষ্ট্রের ক্লাবের হয়ে একের পর এক গোল করেই চলেছেন আর্জেন্তাইন তারকা। বুধবার, ২৬ জুলাইও তার অন্যথা হল না। আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে জোড়া গোল করেন মেসি। এই জোড়া গোলের সুবাদেই নতুন ইতিহাস গড়ে ফেললেন তিনি।

প্রায় দু'দশক ধরে ফুটবলবিশ্বকে শাসন করছেন 'এলএম১০'। তাঁর দখলে প্রচুর রেকর্ড রয়েছে। আটলান্টা শততম দল যাদের বিরুদ্ধে গোল করতে সক্ষম হলেন মেসি। ২০০৪-০৫ মরশুমে আলবাসেটের বিরুদ্ধে লা লিগায় নিজের পেশাদার কেরিয়ারের প্রথম গোলটি করেন। তিনি ৮৭ মিনিটে রোনাল্ডিনহোর পাস থেকে গোলটি করেন। তারপর থেকে একের পর এক গোল করে ইতিহাস গড়েই চলেছেন মেসি। তাঁর বর্ণময় কেরিয়ারে আরও এক পালক যোগ হল। 

মেজর লিগ সকারে খেলা ইন্টার মায়ামির কোচ তাতা মার্টিনো (Tata Martino) ক্লাবের নতুন অধিনায়ক হিসাবে মেসির নাম ঘোষণা করে দিলেন। নিজের অভিষেক ম্যাচে, লিগস কাপে ক্রুজ আজুলের বিরুদ্ধে প্রথম একাদশে না থাকলেও, দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি। ইনজুরি টাইমে চোখধাঁধানো এক ফ্রি-কিকে দলকে ২-১ জয়ও এনে দেন তিনি। সেই ম্যাচে মেসি মাঠে নামলেই তাঁকে অধিনায়কের আর্মব্যান্ড দিয়ে দেওয়া হয়। এবার পাকাপাকিভাবে তাঁকেই দলের অধিনায়ক বেছে নেওয়া হল। 

ক্লাবের প্রাক্তন অধিনায়ক, ব্রাজিলিয়ান ফুটবলার জর্জ চোটের কারণে বেশ কিছুটা সময় মাঠের বাইরেই রয়েছেন। তাই মেসিকেই পাকাপাকিভাবে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হল। এই বিষয়ে মার্টিনোকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'গত ম্যাচেও ও মাঠে নামার পর ওকেই অধিনায়কের আর্মব্যান্ড দেওয়া হয়েছিল। হ্যাঁ, ভবিষ্যতেও ওই অধিনায়কত্ব করবে।' 

প্রসঙ্গত, সদ্যই মেসি, বুস্কেতসের আরেক প্রাক্তন বার্সেলোনা সতীর্থ জর্দি আলবাকেও সই করিয়েছে ইন্টার মায়ামি। গত মরশুম শেষেই বার্সেলোনা ছাড়ার কথা জানিয়েছিলেন আলবা। এবার স্পেনের তারকা লেফট ব্যাককে এক বছরের চুক্তিতে সই করিয়ে নিল ইন্টার মায়ামি। সদ্যই আলবাকে সই করানোর কথা সরকারিভাবে ইন্টার মায়ামির তরফে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়। আলবাকে প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে সই করা হলেও, তাঁর পারফরম্যান্সের উপর ভিত্তি করে চুক্তি আরও এক বছর বাড়ানোর বিকল্প রয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ৪ মিনিটের ব্যবধানে ৪ গোল, কলকাতা লিগে অনন্য রেকর্ড দীপেশ মুর্মুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget