এক্সপ্লোর

D Gukesh: অপমান করেছিলেন কার্লসেন, নরওয়ের দাবাড়ুকে হারিয়ে জবাব ভারতের গুকেশের

Magnus Carlsen loses again: কার্লসেন কয়েকদিন আগেই কটাক্ষের সুরে বলেছিলেন, বর্তমানে দাবায় বিশ্ব ব়্যাপিড চ্যাম্পিয়ন ভারতের ডি গুকেশ ব়্যাপিড এবং ব্লিৎজ ফর্ম্যাটে দুর্বল খেলোয়াড়।

নয়াদিল্লি: বিশ্ববিখ্যাত ভারতীয় দাবাড়ু, গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen) আবারও এক ধাক্কা খেলেন । কার্লসেন কয়েকদিন আগেই কটাক্ষের সুরে বলেছিলেন, বর্তমানে দাবায় বিশ্ব ব়্যাপিড চ্যাম্পিয়ন ভারতের ডি গুকেশ ব়্যাপিড এবং ব্লিৎজ ফর্ম্যাটে দুর্বল খেলোয়াড় । তাঁকে আমলই দিতে নারাজ ছিলেন কার্লসেন । 

গ্র্যান্ড ব়্যাপিড অ্যান্ড ব্লিৎজ দাবা টুর্নামেন্টে বৃহস্পতিবার সেই অপমানের জবাব দিলেন গুকেশ । ষষ্ঠ রাউন্ডে গুকেশ কার্লসেনকে পরাজিত করলেন । নরওয়ের তারকাকে তাঁর নিজের কথা গিলতে বাধ্য করলেন কার্যত ।

এই জয় এক মাসের মধ্যে কার্লসেনের বিরুদ্ধে গুকেশের টানা দ্বিতীয় জয়, যা দাবা বিশ্বে ভারতের ক্রমবর্ধমান শক্তির পরিচয় বহন করে । আন্তর্জাতিক মঞ্চে গুকেশের দক্ষতাও ফের প্রকাশ্যে ।

বৃহস্পতিবার রাতের ম্যাচটা গুকেশের কাছে ছিল খুবই গুরুত্বপূর্ণ । টুর্নামেন্টের শুরুটা ভাল হয়নি তাঁর । পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টার দুদারের কাছে প্রথম রাউন্ডে হেরে গিয়েছিলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার । তবে পরের দুই রাউন্ডে জিতে কার্লসেনের বিরুদ্ধে নামার আগে তাঁর সমান পয়েন্টে দাঁড়িয়েছিলেন গুকেশ । এই রাউন্ডে কার্লসেনের কাছে হারলে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে পিছিয়ে পড়তেন গুকেশ ।

 

বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে তিনি শুধু জিতলেন তাই নয়, রীতিমতো দাপট দেখিয়ে জিতলেন । এই জয়ের ফলে জাগ্রেবে ১০ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে এলেন গুকেশ । 

নরওয়ের পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে কার্লসেনের দর্পচূর্ণ করলেন গুকেশ । হারের পর অবশ্য গুকেশের প্রশংসা শোনা গিয়েছে কার্লসেনের মুখে । যদিও হারের জন্য নিজের খারাপ ফর্মকেই দায়ী করেছেন কার্লসেন । তিনি এ-ও জানিয়েছেন, দাবা নাকি আর উপভোগ করছেন না । কার্লসেন বলেছেন, 'সত্যি বলতে কী, আমি এই মুহূর্তে খেলাটাকে উপভোগ করছি না । বড্ড দ্বিধা নিয়ে খেলছি । খুব খারাপ ফর্মে রয়েছি । আর গুকেশ নিজের সব সুযোগ কাজে লাগিয়েছে । সত্যি বলতে ও এখন বেশ ভাল খেলছে ।' গুকেশের প্রশংসা করেছেন সর্বকালের অন্যতম সেরা দাবাড়ু গ্যারি কাসপারভও । রাশিয়ান কিংবদন্তি বলেছেন, 'যেভাবে কার্লসেন হেরেছে তাতে ওঁর একাধিপত্য নিয়ে প্রশ্ন তোলার সময় এসে গিয়েছে ।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget