এক্সপ্লোর

'ওদের শুভবুদ্ধির উদয় হোক', সাম্প্রতিক মন্তব্যের জন্য পাক ক্রিকেটারদের একহাত নিলেন মনোজ তিওয়ারি

ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে মন্তব্য ও অন্যান্য মন্তব্যের জন্য সলমন বাট, শোয়েব আখতার ও ওয়াকার ইউনিসকে একহাত নিলেন মনোজ তিওয়ারি। ইনস্টাগ্রাম পোস্টে তিনি উল্লেখিত পাক ক্রিকেটারদের ভারতীয় ক্রিকেটারদের সমালোচনামূলক মন্তব্যগুলিও পোস্ট করেছেন।

কলকাতা: ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে মন্তব্য  ও অন্যান্য মন্তব্যের জন্য সলমন বাট, শোয়েব আখতার ও ওয়াকার ইউনিসকে একহাত নিলেন মনোজ তিওয়ারি। ইনস্টাগ্রাম পোস্টে তিনি উল্লেখিত পাক ক্রিকেটারদের ভারতীয় ক্রিকেটারদের সমালোচনামূলক মন্তব্যগুলিও পোস্ট করেছেন। মনোজ সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি নিয়মিত তাঁর খেলা বা পরিবারের সঙ্গে অবসর বিনোদনের ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন। ভারতের হয়ে ১২ টি একদিনের ম্যাচ ও তিনটি টি ২০ ম্যাচ খেলেছেন মনোজ। ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স অনুযায়ী, আন্তর্জাতিক সার্কিটে সেভাবে সুযোগ পাননি মনোজ। প্রাক্তন পাক ফাস্ট বোলার শোয়েব আখতারের নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে তিনি ভারতীয় দল সহ বিভিন্ন দল সম্পর্কে অভিমত প্রকাশ করেন। অনেকক্ষেত্রেই তাঁর এই মতামতের বিষয়বস্তুর কেন্দ্রে থাকে ভারতীয় ক্রিকেটারদের সমালোচনা। অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের বল বিকৃতি কাণ্ডের সঙ্গে মাঙ্কি গেটের তুলনা করে তিনি হরভজন সিংহর সমালোচনা করেছিলেন। তিনি টি ২০ বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়া সম্পর্কে মত ব্যক্ত করতে গিয়ে বিসিসিআই ও আইসিসি-র সমালোচনা করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট সংস্থা বিসিসিআইয়ের টি ২০ বিশ্বকাপ স্থগিতের ক্ষেত্রে একটা ভূমিকা রয়েছে। তিনি কটাক্ষ করে বলেছিলেন, বিশ্বকাপের চেয়ে আইপিএলকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।  
View this post on Instagram
 

Just look at these statements. Damn So much of jealousy. Salman butt, u don’t have the right to speak on rules nd regulations 😂 I just wish God will bless them wit some sense 👍

A post shared by MANOJ TIWARY (@mannirocks14) on

ইংল্যান্ডের জোফরা আর্চার সম্পর্কে মন্তব্য করায় মনোজ সলমন বাটেরও সমালোচনা করেছেন। প্রাক্তন পাক ওপেনার বলেন, আর্চারের বায়ো-সিকিউরিটি নিয়ম ভাঙা উচিত হয়নি। ২০১০-এ স্পট-ফিক্সিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছিল সালমন বাটকে। আর্চার সম্পর্কে মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়েন তিনি। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ফিটনেসের সঙ্গে পাক ক্রিকেটারদের তুলনা করায় মনোজ ওয়াকারের সমালোচনা করেছেন। ফিটনেসের জন্য সারা ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন কোহলি। অন্যদিকে, গত বছরের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের সময় ফিটনেস নিয়ে তীব্র বিদ্রুপের মুখে পড়েছিল পাক দল। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচে তত্কালীন পাক অধিনায়ক সরফরাজ আহমেদকে হাই তুলতে দেখা গিয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান

ভিডিও

Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget