এক্সপ্লোর

Manu Bhaker: নেপথ্যে অলিম্পিক্সে সাফল্য, ব্র্যান্ড ভ্যালু বাড়ল মনুর, হাতে ৪০টি সংস্থার প্রস্তাবও

Paris Olympics 2024: চলতি প্যারিস অলিম্পিক্সে ব্যক্তিগত ও মিক্সড টিম ইভেন্টে নেমে ব্রোঞ্জ ঝুলিতে পুরে নিয়েছেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মনু।

প্যারিস: এখনই ঝুলিতে দুটো অলিম্পিক্স খেতাব। টোকিওর হতাশা থেকে এমন জেদ বেড়ে গিয়েছিল যে চলতি প্যারিস অলিম্পিক্সে ব্যক্তিগত ও মিক্সড টিম ইভেন্টে নেমে ব্রোঞ্জ ঝুলিতে পুরে নিয়েছেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মনু। আজ আরও একটি পদক জয়ের হাতছানি রয়েছে তাঁর। এরমধ্যেই নিজের ব্র্যান্ড ভ্যালু কয়েকগুন বাড়িয়ে নিলেন মনু। তাঁকে নিজেদের বিজ্ঞাপনের মুখ করতে উঠে পড়ে লেগেছে একাধিক সংস্থা। সংখ্যাটা কিন্তু সত্যিই অবাক করে দেওয়ার মত। কারণ একদিনেই প্রায় ৪০ টি সংস্থা মনুকে নিজেদের বিজ্ঞাপনের মুখ করতে চাইছে। 

আগেও বিভিন্ন ব্র্যান্ডের মুখ ছিলেন মনু। কিন্তু এই প্রথমবার মনুকে নিয়ে এতটা জোয়ার উঠেছে বিজ্ঞাপনের দুনিয়ায়। শুধু বিজ্ঞাপন আসাই নয়। মনুর ব্র্যান্ড ভ্যালুও বেড়েছে। আগে যেখানে প্রতি বিজ্ঞাপন পিছু ২০ থেকে ২৫ লক্ষ টাকা নিতেন, সেখানে প্যারিস পদক জয়ের পর দর বেড়েছে। বিজ্ঞাপন পিছু প্রায় দেড় কোটি টাকা নাকি নিচ্ছেন এখন মনু। এই বিষয়ে জানিয়েছে মনুর পি আর টিম ও তাঁর ম্য়ানেজমেন্ট দল আইওএস স্পোর্টস অ্য়ান্ড এনটারটেইনমেন্ট। সংস্থার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর নীরব তোমার জানিয়েছেন, ''গত কয়েকদিনে মনু যেভাবে অলিম্পিক্সে সাফল্য পেয়েছে, তার পর প্রায় ৪০টি বিজ্ঞাপনের প্রস্তাব এসেছে। তবে আমরা দীর্ঘমেয়াদি চুক্তির দিকেই নজর দিচ্ছি। কয়েকটির সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে।''

এদিকে, আজ শনিবার দুপুর ১টায় রয়েছে মহিলাদের ২৫ মিটার পিস্তলের ফাইনাল। গোটা দেশ এখন থেকেই সেই ইভেন্ট নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। ২৫ মিটার পিস্তল দুটি ভাগে বিভক্ত। প্রথমে প্রিসিশন রাউন্ড। তারপর ব়্যাপিড রাউন্ড। ভারতের প্রতিনিধিত্ব করছিলেন দুই শ্যুটার। ইতিমধ্যেই প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতে ফেলা মনু ভাকেরের সঙ্গে ছিলেন এশা সিংহ। প্রিসিশন রাউন্ডে ২৯৪ স্কোর করেন মনু। ব়্যাপিড রাউন্ডে সেই পারফরম্যান্সকেও ছাপিয়ে যান। ২৯৬ পয়েন্ট স্কোর করেন। সব মিলিয়ে মনুর স্কোর দাঁড়ায় ৫৯০। যোগ্যতা অর্জনকারী পর্বে দ্বিতীয় স্থানে শেষ করেন মনু। ৫৮১ পয়েন্ট পেয়ে এশা যোগ্যতা অর্জনকারী পর্বে ১৮ নম্বরে শেষ করেন। তিনি ফাইনালে উঠতে ব্যর্থ হন। কারণ, নিয়ম হচ্ছে যোগ্যতা অর্জনকারী পর্বের সেরা ৮ জন শ্যুটার ফাইনালে খেলবেন। যদি ফাইনালেও দ্বিতীয় স্থানে থাকেন, তবে রুপো জিতবেন মনু। তবে এবার কিন্তু সোনা জয়ের লক্ষ্যেই ঝাঁপাবেন মনু নিশ্চিতভাবেই। 

সেরা শিরোনাম

India Vs New Zealand Live: ৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি পার, লড়ছেন নিকোলস
৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি পার, লড়ছেন নিকোলস
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget