এক্সপ্লোর

বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হার মেরি কমের, সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ

রাশিয়ার উলান-উডেতে মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারলেন না ভারতের মেরি কম । ৫১ কেজি বিভাগের সেমিফাইনালে তুরস্কের বুসে নাজ কাকিরোগ্লুর কাছে হেরে গেলেন ভারতীয় বক্সার।

নয়াদিল্লি:  রাশিয়ার উলান-উডেতে মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারলেন না ভারতের মেরি কম । ৫১ কেজি বিভাগের সেমিফাইনালে তুরস্কের বুসে নাজ কাকিরোগ্লুর কাছে হেরে গেলেন ভারতীয় বক্সার। ওজনের নতুন বিভাগে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন সফল হল না। তুরস্কের প্রতিদ্বন্দ্বীর কাছে ১-৪ হেরে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। তবে এই পর্যাযে পরাজয় সত্ত্বেও ৩৬ বছরের মেরি কমের কেরিয়ারের অভিযান অসাধারণ। সুদীর্ঘ কেরিয়ারে ছয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তাঁর রয়েছে অলিম্পিক (২০১২)-এ ব্রোঞ্জ মেডেল। এছাড়াও পাঁচবার এশিয়া চ্যাম্পিয়ন হয়েছেন। সেইসঙ্গে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতেছেন তিনি। এর পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও অনেক সাফল্য। তুরস্কের প্রতিপক্ষের বিরুদ্ধে সেমিফাইনালে প্রথম রাউন্ডটা দারুন পারফর্ম করেন মেরি। ডিফেন্স ও আক্রমণের কুশলী মিশেলে প্রতিপক্ষকে পরাস্ত করেন। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে ম্যাচে ফেরেন বুসে নাজ। পরাজয়ের পরই ভারতের তারকা বক্সার ম্যাচ আধিকারিকদের তাঁদের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করেন। ভারতীয় শিবিরের পক্ষ থেকেও ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্তের রিভিউ দাবি করা হয়। কিন্তু সেই দাবি খারিজ করে দেয় আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন (এআইবিএ)-র টেকনিক্যাক কমিটি। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে তাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মেরি ৫-০ সহজ জয় পেয়েছিলেন।

সেরা শিরোনাম

AUS vs ENG: অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালUS
অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
IPL 2027: ফের দলবদল, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন শামি? পরিবর্তে LSG-তে আসবেন কে?
ফের দলবদল, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন শামি? পরিবর্তে LSG-তে আসবেন কে?
IND vs NZ: 'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget