এক্সপ্লোর

BCCI Title Sponsership: ভারতের মাটিতে সমস্ত ম্যাচের নতুন স্পনসর পেল বোর্ড, উচ্ছ্বসিত সৌরভ-ধোনিরা

Team India: সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হল যে, দেশের মাটিতে সমস্ত টুর্নামেন্টে টাইটেল স্পনসর হিসাবে মাস্টারকার্ড সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে।

কলকাতা: ভারতের মাটিতে আয়োজিত সমস্ত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট ম্যাচের জন্য নতুন টাইটেল স্পনসর পেল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) । সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হল যে, দেশের মাটিতে সমস্ত টুর্নামেন্টে টাইটেল স্পনসর হিসাবে মাস্টারকার্ড সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে ।

ভারতের মাটিতে আয়োজিত পুরুষ ও মহিলা দলের সমস্ত আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি রঞ্জি ট্রফি, ইরানি কাপ, দলীপ ট্রফির মতো ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টেও টাইটেল স্পনসর হিসাবে থাকবে এই সংস্থা । পাশাপাশি বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টেও টাইটেল স্পনসর থাকবে মাস্টারকার্ডই ।

এর আগে টেনিসের অস্ট্রেলীয় ওপেন পা ফরাসি ওপেনের মতো গ্র্যান্ড স্ল্যামের টাইটেল স্পনসর থেকেছে এই সংস্থা । কান ফিল্মোৎসব, গ্র্যামি পুরস্কারের মতো বড় মঞ্চেও টাইটেল স্পনসর থেকেছে ।

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) উচ্ছ্বসিত । বলেছেন, '২০২২-২৩ মরসুমের জন্য ভারতে আয়োজিত সমস্ত ম্যাচে মাস্টারকার্ডকে টাইটেল স্পনসর হিসাবে স্বাগত জানাই । আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ভারতের ঘরোয়া ক্রিকেটও খুব গুরুত্বপূর্ণ । কারণ আন্তর্জাতিক মঞ্চের সিঁড়ি সেটাই । ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতেও সাহায্য করবে মাস্টারকার্ড ।'

 

ব্যক্তিগতভাবে মাস্টারকার্ডের সঙ্গে চুক্তি রয়েছে জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) । তিনিও এই নতুন চুক্তি নিয়ে উচ্ছ্বসিত । বলেছেন, 'ক্রিকেটই আমার জীবন । যা কিছু পেয়েছি সবই ক্রিকেটের জন্যই । ভারতীয় ক্রিকেট বোর্ডের দেশের মাটিতে আয়োজিত সমস্ত ম্যাচ মাস্টারকার্ড স্পনসর করছে জেনে দারুণ লাগছে । বিশেষ করে ঘরোয়া, জুনিয়র ও মহিলাদের ক্রিকেট এতে খুব উপকৃত হবে । আজ যারা রঞ্জি বা জুনিয়র পর্যায়ে খেলছে, তারাই ভবিষ্যতে দেশের হয়ে খেলবে এবং ১৩০ কোটি ভারতবাসীকে গর্বের মুহূর্ত উপহার দেবে ।'

আগামী এক বছরে ভারত দেশের মাটিতে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে। সেই সঙ্গে রয়েছে এক ঝাঁক ঘরোয়া ক্রিকেটের ম্যাচ।

আরও পড়ুন: 'প্রবল চাপের মুখে যে কেউ ভুল করতে পারে', অর্শদীপের পাশে দাঁড়িয়ে কী বললেন কোহলি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Advertisement

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget