এক্সপ্লোর

ফুটবলের মতোই লাল কার্ডের শাস্তি এবার ক্রিকেটেও

নয়াদিল্লি: ফুটবল, হকিতে যেমন অন্যায় আচরণের শাস্তি হিসেবে হলুদ বা লাল কার্ড দেখিয়ে খেলোয়াড়দের মাঠের বাইরে পাঠানোর নিয়ম আছে, সেই একই নিয়ম এবার চালু হতে চলেছে ক্রিকেটেও। শৃঙ্খলাভঙ্গের ঘটনায় পেনাল্টি হিসেবে পাঁচ রান এবং ঘটনার গুরুত্ব অনুযায়ী সংশ্লিষ্ট খেলোয়াড়কে কয়েক ওভার বা গোটা ম্যাচের জন্যই মাঠের বাইরে পাঠানোর নিয়ম চালু করা হচ্ছে। পাশাপাশি, ব্যাটের আকারও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ক্রিকেটে একগুচ্ছ নয়া নিয়ম চালু করার কথা জানিয়েছে। ১ অক্টোবর থেকে চালু হচ্ছে এই নিয়ম। এর ফলে ক্রিকেট খেলায় বেশ কিছু বদল আসতে চলেছে। গত ডিসেম্বরে মুম্বইয়ে এক বৈঠকে ক্রিকেটে নয়া নিয়ম চালু করার প্রস্তাব দেয় এমসিসি। সেই প্রস্তাবই এবার নিয়মে পরিণত হতে চলেছে। এমসিসি-র ক্রিকেট বিভাগের প্রধান জন স্টিফেনসন বলেছেন, ‘ক্রিকেট মাঠে খেলোয়াড়দের অভব্য আচরণ বেড়েই চলেছে। এর ফলে বহু আম্পায়ারই সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। সেই কারণেই খারাপ আচরণের শাস্তি হিসেবে ক্রিকেটারদের মাঠের বাইরে পাঠানোর নিয়ম চালু করা হচ্ছে। আশা করা যায়, নয়া নিময়ের ফলে আম্পায়াররা আরও ভালভাবে শৃঙ্খলাভঙ্গের ঘটনা সামাল দিতে পারবেন। ক্রিকেটাররা এর ফলে খারাপ আচরণ করতে পারবে না।’ ক্রিকেট ব্যাটের আকার প্রসঙ্গে এমসিসি জানিয়েছে, ব্যাটের প্রস্থ হবে সর্বোচ্চ ১০৮ মিলিমিটার, ঘনত্ব ৬৭ মিলিমিটার এবং দুই প্রান্ত হবে ৪০ মিলিমিটার। রান আউট সংক্রান্ত নিয়মেও বদল আনা হচ্ছে। রান নেওয়ার সময় ব্যাটসম্যান যদি ক্রিজে ব্যাট বা শরীরের যে কোনও অংশ ফেলে দেওয়ার পর কোনও কারণে ক্রিজের বাইরে বা শূন্যে থাকেন এবং সেই সময় ফিল্ডার উইকেটে বল লাগিয়ে দেন, তাহলে রান আউট হবে না।

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget