এক্সপ্লোর

IND vs IRE: ম্যাচ হেরেও ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়লেন ম্যাকার্থি-ক্যাম্ফার জুটি

IND vs IRE, 1st T20: গতকাল প্রথমে ব্যাটিং করতে নেমে ১৩৯ রান নির্ধারিত ২০ ওভারে তুলে নেয় আয়ারল্যান্ড। কিন্তু এত রান ওঠারই কথা ছিল না। মাত্র ৫৯ রান বোর্ডে তুলতেই ৬ উইকেট হারিয়ে বসেছিল আইরিশরা।

ডাবলিন: ভারতের (India vs Ireland) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি (T20 International Match) ম্যাচে হারতে হয়েছে। বৃষ্টি খেলায় তাল কাটায় ভাগ্যও সঙ্গে দেয়নি আইরিশদের। ২ রানে ম্যাচ জিতে নিয়েছে ভারত। তবে ম্যাচে ব্যাট হাতে নজর কেড়েছেন ব্যারি ম্যাকার্থি (Barry McCarthy) ও কার্টিস ক্যাম্ফার (Curtis Campher)। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন রেকর্ডও গড়েছেন এই দুই আইরিশ ব্য়াটার। সপ্তম উইকেটে ৫৭ রানের পার্টনারশিপ গড়েছিলেন গতকাল ম্যাকার্থি-ক্যাম্ফার জুটি। যদিও ম্যাচ জিততে পারেনি আয়ারল্যান্ড।

গতকাল প্রথমে ব্যাটিং করতে নেমে ১৩৯ রান নির্ধারিত ২০ ওভারে তুলে নেয় আয়ারল্যান্ড। কিন্তু এত রান ওঠারই কথা ছিল না। মাত্র ৫৯ রান বোর্ডে তুলতেই ৬ উইকেট হারিয়ে বসেছিল আইরিশরা। কিন্তু সেখান থেকে জুটি বাঁধেন কার্টিস ক্যাম্ফার ও ব্যারি ম্যাকার্থি। দু জনে মিলে দলের স্কোরবোর্ডে একশোর গণ্ডি পার করে দেন। ক্যাম্ফার ৩৩ বলে ৩৯ রান করে অর্শদীপের বলে বোল্ড হয়ে যান। তবে চারটি বাউন্ডারি ও চারটি ছক্কার সহায্যে কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি অর্ধশতরান হাঁকান ম্যাকার্থি। ৩৩ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন এই আইরিশ অলরাউন্ডার। 

সপ্তম উইকেটে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সর্বাধিক রানের পার্টনারশিপ গড়লেন ম্যাকার্তি-ক্যাম্ফার। ভারতের বিরুদ্ধেও টি-টোয়েন্টিতে কোনও দলের করা সপ্তম উইকেটে তৃতীয় সর্বাধিক রানের পার্টনারশিপ ছিল এটি। এছাড়াও ব্যারি ম্যাককার্থি বিশ্বের প্রথম ব্যাটসম্যান যিনি ভারতীয় দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে আট নম্বর বা তার নীচে নেমে ব্যাট করে অর্ধশতরান হাঁকান গতকাল।

প্রথম টি-টোয়েন্টিতে ১৪০ রান তাড়া করতে নেমে শুরুটা সতর্কভাবে করেছিলেন যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়। মেঘলা আবহাওয়া ও হিমেল হাওয়ায় তখন বেশ ভাল বোলিং করছিলেন আইরিশ বোলাররা। ৪ ওভারের শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ২২ রান। তবে এরপরই হাত খোলেন যশস্বী ও রুতুরাজ। পরের ২ ওভারে ২৩ রান যোগ করেন দুজনে। তবে ক্রেগ ইয়ংয়ের এক ওভারে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। পরপর ২ বলে ফিরে যান যশস্বী (২৪ রান) ও তিলক বর্মা (০)।

৬.৫ ওভারে ভারতের রান ৪৭/২, তখনই বৃষ্টি নামে। খেলা বন্ধ হয়ে যায়। ম্যাচ আর শুরু করা যায়নি। ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতকে ২ রানে জয়ী ঘোষণা করা হয়।

সেরা শিরোনাম

Smriti Mandhana-Harmanpreet Kaur: 'তোমার নেতৃত্বে...' বিদায়ী অধিনায়ক হরমনপ্রীতকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন পোস্ট নতুন অধিনায়ক স্মৃতির
'তোমার নেতৃত্বে...' বিদায়ী অধিনায়ক হরমনপ্রীতকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন পোস্ট নতুন অধিনায়ক স্মৃতির
Premanand ashram : ৫ কোটি টাকার বিনিময়ে প্রেমানন্দের আশ্রমে গিয়েছিলেন বিরাট-অনুষ্কা? মুখ খুললেন কোহলির মুখপাত্র
৫ কোটি টাকার বিনিময়ে প্রেমানন্দের আশ্রমে গিয়েছিলেন বিরাট-অনুষ্কা? মুখ খুললেন কোহলির মুখপাত্র
Smriti Mandhana: ভারতীয় দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দুই ফর্ম্যাটেই বাংলার ক্রিকেটার
ভারতীয় দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দুই ফর্ম্যাটেই বাংলার ক্রিকেটার
Messi On World Cup Final: বিশ্বকাপ ফাইনাল সত্যিই স্পেনকে ছেড়ে দিয়েছিল আর্জেন্তিনা? অবশেষে মুখ খুললেন মেসি
বিশ্বকাপ ফাইনাল সত্যিই স্পেনকে ছেড়ে দিয়েছিল আর্জেন্তিনা? অবশেষে মুখ খুললেন মেসি

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget