এক্সপ্লোর

খোঁজ মিলল বিস্ময় বালকের, বড় হয়ে বিরাট হতে চায় ‘ডায়পার কোহলি’

সৌরভের শহরে নতুন ক্রিকেট বিস্ময় নিয়ে এখন নজর ক্রিকেটমহলের।

কলকাতা: হাতে ব্যাট। পরনে গেঞ্জি আর ডায়পার। ব্যাট হাতে একের পর এক কভার ড্রাইভ হাঁকাচ্ছে এক শিশু। স্টান্স দেখে  বিরাট কোহালি থেকে কালিস, কেভিন পিটারসন-প্রশংসায় পঞ্চমুখ। সোশ্যাল মিডিয়ায় শিশুর ভিডিও ভাইরাল। কে এই বিস্ময় বালক? খুঁজে বার করল এবিপি আনন্দ।

বয়স মাত্র ৩ বছর ৩ মাস। ব্যাটিং স্টান্স দেখলে চোখ কপালে উঠতে হয়। নিখুঁত ফুটওয়ার্ক। চোখধাঁধানো কভার ড্রাইভ। ক্রিকেটর নতুন বিস্ময় বালকের ভিডিও পোস্ট করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও-তে ট্যাগ করেন বিরাট কোহালিকে। রিপোস্ট বিরাট জানান- কোথায় থাকে ছেলেটি? মনে হয় এটা সত্যিই নয়।

View this post on Instagram
 

WHAT?!?!?!?!?! Get him in your squad, @virat.kohli! Can you pick him?!?! ????

A post shared by Kevin Pietersen (@kp24) on

কভার ড্রাইভের সময় শিশুটির ব্যাটিং স্টান্স দেখে নেটিজেনরা তো বলছেনই একেবারে বিরাট ও সচিনের মত! কিন্তু এই বিস্ময় প্রতিভা কোথায় থাকে? অবশেষে খুঁজে পেল এবিপি আনন্দ। বাড়ি তার কলকাতায়। নাম শেখ শাহিদ। যে ভিডিও নিয়ে তোলপাড় ক্রিকেট দুনিয়া, সেই সময় শাহিদের বয়স ছিল মাত্র আড়াই বছর। পরনে ছিল গেঞ্জি ও ডায়পার। নেটিজেনরা তাকে আখ্যা দিয়েছে 'ডায়পার কোহালি'। শাহিদের এই প্রতিভা প্রথম আবিষ্কার করে তার বাবা।

বাড়িতে থাকা লাঠি হোক বা রান্নাঘরের হাতা-খুন্তি। হাতে পেলেই শুরু হয়ে যায় ছোট্ট শাহিদের ব্যাটিং স্টান্স। বাধ্য হয়ে মাত্র ৩ বছরেই ক্রিকেট কোচিংয়ে দেওয়া হয় শাহিদকে। আধো গলায় শাহিদ জানায়, সে ক্রিকেটার হতে চায়। সৌরভের শহরে নতুন ক্রিকেট বিস্ময় নিয়ে এখন নজর ক্রিকেটমহলের।

সেরা শিরোনাম

IPL 2027: ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
IPL: ১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
U19 Asia Cup Semifinal: সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
Anirudh Ravichander-Kavya Maran Marriage: সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget