এক্সপ্লোর

Paddy Upton: ধোনিদের বিশ্বচ্যাম্পিয়ন দলের অন্যতম কারিগর এবার ভারতের হকি দলের দায়িত্বে

Hockey News: ধোনি, যুবরাজ সিংহ, গৌতম গম্ভীরদের মানসিকভাবে চাঙ্গা রাখার কাজটি করেছিলেন আপটনই। এবার তাঁকে বড় দায়িত্ব দিয়ে ফেরানো হল ভারতের জাতীয় দলে।

ভুবনেশ্বর: সাল ২০১১। ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ান ডে ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত। ট্রফি ওঠে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) হাতে। গোটা দেশে মেতে উঠেছিল উৎসবে।

ধোনিদের সেই বিশ্বচ্যাম্পিয়ন দলের অন্যতম গুরু ছিলেন প্যাডি আপটন। ভারতীয় দলের মনোবিদ হিসাবে কাজ করেছিলেন। ধোনি, যুবরাজ সিংহ, গৌতম গম্ভীরদের মানসিকভাবে চাঙ্গা রাখার কাজটি করেছিলেন আপটনই। এবার তাঁকে বড় দায়িত্ব দিয়ে ফেরানো হল ভারতের জাতীয় দলে।

তবে ক্রিকেটে নয়, হকিতে। জাতীয় হকি দলের সঙ্গে মনোবিদ হিসাবে যুক্ত হলেন আপটন। তাঁর সঙ্গে চুক্তি করেছে হকি ইন্ডিয়া। সামনেই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। তারপরই এশিয়ান গেমস। যে টুর্নামেন্ট থেকে সরাসরি অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করার সুযোগ রয়েছে। দুই প্রতিযোগিতাতেই ভারতীয় দলের সঙ্গে থাকবেন আপটন। জাতীয় শিবিরে ১ জুলাই থেকে তিন দফায় খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা করে তোলার কাজ করবেন দক্ষিণ আফ্রিকার আপটন। বেঙ্গালুরুর সাইয়ে জাতীয় হকি দলের শিবির এমনিতেই শুরু হয়ে গিয়েছে।

কেপ টাউনের বাসিন্দা আপটন ক্রীড়া মনঃস্তত্ত্ব নিয়ে কাজ করায় অভিজ্ঞ। ৫৪ বছরের আপটন এর আগেও একাধিক দলের সঙ্গে কাজ করেছেন। যার মধ্যে অন্যতম, ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সঙ্গে মনোবিদ হিসাবে ছিলেন। 

ভারতীয় হকি সংস্থার সভাপতি দিলীপ টির্কি প্যাডির এই নিয়োগ সম্পর্কে বলেছেন, 'দলের ওপর পারফরম্যান্সের চাপ এবং প্লেয়ারদের যাতে কোনও রকম মানসিক চাপ না পড়ে, তা দেখাশোনা করবেন আপটন। আমাদের মনে হয়েছিল খেলোয়াড়দের মানসিক দিকটা দেখার জন্য একজন বিশেষজ্ঞের প্রয়োজন। সামনে বেশ বড় ইভেন্ট। তাই এটার ওপর মনোনিবেশ করা উচিত। আমি নিশ্চিত, প্যাডির দক্ষতা এবং কাজ আমাদের দলকে খুবই উপকৃত করবে।'

২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা তিন বছর আপটন ভারতের জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত ছিলেন। জাতীয় দলের হেড কোচ তখন গ্যারি কার্স্টেন। টিম ইন্ডিয়ার মানসিক স্বাস্থ্য ও কন্ডিশনিং কোচ হিসেবে কাজ করেছেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের সঙ্গে ছিলেন তিনি। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে নিযুক্ত করা হয়েছিল তাঁকে। আইপিএলে রাজস্থান রয়্যালসের অন্যতম কোচ হিসাবেও কাজ করেছেন দক্ষিণ আফ্রিকার আপটন।

আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে কবে? কীভাবে-কোথায় কেনা যাবে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগানে কোনও আপত্তি নেই, কী বললেন মহম্মদ শামি?
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগানে কোনও আপত্তি নেই, কী বললেন মহম্মদ শামি?
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget