এক্সপ্লোর

WPL 2024: শেষ বলে ছক্কা মেরে জয় মুম্বইয়ের, ডব্লিউপিএলের প্রথম ম্যাচেই রুদ্ধশ্বাস পরিণতি

BCCI Women: শেষ বলে জেতার জন্য দরকার ছিল পাঁচ রান। অ্যালিস ক্যাপসিকে ছয় মেরে মুম্বই ইন্ডিয়ান্সকে জিতিয়ে দিলেন সাজিবন সাজনা।

বেঙ্গালুরু: নাটকীয় শেষ ওভার। পড়ল ২ উইকেট। তাও মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জয় আটকানো গেল না। শেষ বলে ছক্কা হাঁকিয়ে প্রায় হারতে বসা ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে জেতালেন কেরলের অনামী ক্রিকেটার সাজিবন সাজনা। শুক্রবার ২০২৪ মহিলা প্রিমিয়ার লিগের (WPL 2024) প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালসকে ৪ উইকেটে হারিয়ে দিল মুম্বই। ম্যাচের রুদ্ধশ্বাস পরিণতি হল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।

শেষ বলে জেতার জন্য দরকার ছিল পাঁচ রান। অ্যালিস ক্যাপসিকে ছয় মেরে মুম্বই ইন্ডিয়ান্সকে জিতিয়ে দিলেন সাজিবন সাজনা। শুক্রবার মেয়েদের প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে জিতল গত বারের চ্যাম্পিয়নেরা। মুম্বইয়ের খেতাব রক্ষার লড়াইয়ের শুরুটা ভাল হল। ম্যাচের সেরা হয়েছেন হরমনপ্রীত কৌর।

প্রথমে ব্যাট করে দিল্লি তুলেছিল ১৭১/৫। জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করল। জেতার জন্য শেষ ৬ বলে মুম্বই ইন্ডিয়ান্সের দরকার ছিল ১২ রান। আর দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মেগ ল্যানিং বল করতে এনেছিলেন এলিস ক্যাপসিকে। তখন ক্রিজে ছিলেন হরমনপ্রীত কৌর এবং পূজা বস্ত্রকার। ওভারের প্রথম বলেই পূজাকে ফেরান ক্যাপসি। ৩ বলে ১ রান করে আউট হয়ে যান তিনি। পরিবর্তে ক্রিজে আসেন অমনজোৎ কৌর। পরের ২ বলে হয় ৩ রান। শেষ ৩ বলে ৯ রান দরকার ছিল মুম্বইয়ের। এই পরিস্থিতিতে চার মেরে কিছুটা অক্সিজেন দেন হরমনপ্রীত কৌর। কিন্তু পঞ্চম বলেই ক্যাচ তুলে সাজঘরে ফেরেন মুম্বইয়ের অধিনায়ক।

 

শেষ বলে মুম্বইয়ের দরকার ছিল ৫ রান। দর্শকেরা ধরেই নিয়েছিলেন যে, ম্যাচ জিতবে দিল্লি। স্ট্রাইকে ছিলেন কেরল কন্যা সাজিবন সাজানা। কিন্তু এই এক বলেই অসাধ্য সাধন করে বসলেন তিনি। হয়ে গেলেন ম্যাচের আসল নায়িকা। শেষ বলে সাজানা সোজা ওভার বাউন্ডারি হাঁকান। সেই সঙ্গে রোমাঞ্চকর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে রুদ্ধশ্বাস জয় এনে দেন সাজানা।

আরও পড়ুন: বল হাতে যেন বুলেট! আকাশ দীপকে দলে নিতে জরুরি বৈঠক হয়েছিল সৌরভের সঙ্গে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget