এক্সপ্লোর

Mitchell Starc: আইপিএলের ইতিহাসে সর্বােচ্চ দর পেয়েছেন, এবার নাইট সমর্থকদের জন্য বড় বার্তা স্টার্কের

IPL 2024 KKR: হিসেব করে দেখা যাচ্ছে যে, আইপিএলে প্রতিটি ম্যাচে তিনি যদি চার ওভার করে বল করেন, সেক্ষেত্রে বল পিছু ৭ লক্ষ ৩৬ হাজার ৬০৭ টাকা করে পাবেন তিনি। 

কলকাতা: ২০১৮ সালে নিলামে তাঁকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কিন্তু গোটা মরসুমেই তাঁকে পাওয়া যায়নি। এবার ফের একবার তাঁকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল নাইটরা। নিলামের টেবিলে গুজরাত টাইটান্সের (Gujrat Titans) সঙ্গে কড়া টক্কর। তবুও মনে হয়েছিল যে হয়ত বেশিদূর এগােবে না কেকেআর ফ্র্যাঞ্চাইজি। তবে বোধহয় অন্য কিছুই ভেবেছিলেন কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আসন্ন মরসুমের আগেই নাইট শিবিরে যোগ দিয়েছেন। এবার নিলামের টেবিলেও সবচেয়ে বড় চমকটাও দিলেন তিনি। আইপিএলের ইতিহাসে রেকর্ড ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে স্টার্ককে দলে নিয়ে নিল নাইটরা। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পেলেন অজি পেসার। নিলামের খবর শুনে নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না। এবার নাইট সমর্থকদের বার্তা দিলেন অজি পেসার। 

ভিডিও বার্তায় স্টার্ক বলছেন, ''হাই, কেকেআরের সব সমর্থকদের বলছি। আমি ভীষণ ভীষণ উত্তেজিত এই দলে যোগ দেওয়ার জন্য। ইডেন গার্ডেন্সের মত মাঠে সেখানকার সমর্থকদের সামনে খেলতে নামার জন্য় মুখিয়ে আছি। ওখানকার অসাধারণ পরিবেশে নিজেকে দেখতে চাই। দ্রুত দেখা হচ্ছে। আমি কেকেআর।''

[insta]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kolkata Knight Riders (@kkriders)

উল্লেখ্য, হিসেব করে দেখা যাচ্ছে যে, আইপিএলে প্রতিটি ম্যাচে তিনি যদি চার ওভার করে বল করেন, সেক্ষেত্রে বল পিছু ৭ লক্ষ ৩৬ হাজার ৬০৭ টাকা করে পাবেন তিনি। মঙ্গলবার যখন তাঁকে নিয়ে প্রবল দড়ি টানাটানি চলছে গুজরাত টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্সের (KKR), স্ত্রীর কাছ থেকেই আপডেট পাচ্ছিলেন স্টার্ক। তিনি নিজেই জানিয়েছেন সেই কাহিনি। বলছেন, 'আমার স্ত্রী সিরিজ খেলতে ভারতে গিয়েছে। ভারতে থাকায় আমার চেয়ে অনেক আগে ও নিলামের খবর পাচ্ছিল। আমি স্ক্রিনে দেখতে দেখতে ওর কাছে খবর পৌঁছে যাচ্ছিল। ওই আমাকে প্রথম জানায়।'

নিলামের টেবিলে ইতিহাস তৈরি করেছে কেকেআর। উচ্ছ্বসিত শাহরুখ খান-জুহি চাওলার দলের সিইও বেঙ্কি মাইসোর। বলছেন, 'একটা সময় ছিল যখন আইপিএলে গোটা দলের জন্য বরাদ্দ থাকত ২০ কোটি টাকা। ২০০৮ সালের কথা বলছি। এখন একজন ক্রিকেটারের দাম উঠছে ২৪.৭৫ কোটি টাকা। ছবিটা সম্পূর্ণ বদলে গিয়েছে। নিলামের শেষে সব দলই একশো কোটি টাকা করে খরচ করবে আর সেই অর্থ হিসেব করে ভাগ করে নিলামে নেমেছে সব দল। কোনও একজন ক্রিকেটারের জন্য কত টাকা খরচ করা হল সেটা বড় কথা নয়, সব দলই দিনের শেষে একই টাকা খরচ করছি।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget