এক্সপ্লোর

আচমকা পদত্যাগ করলেন মোহনবাগান সভাপতি টুটু বসু

কলকাতা: আইএসএল-আইলিগ নিয়ে এখনও সমস্যা মেটেনি। বরং পরিস্থিতি যা তাতে ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতিতে হঠাৎই ব্যাকফুটে মোহনবাগান-ইস্টবেঙ্গল। এর মধ্যেই মোহনবাগান সমর্থকদের কাছে আচমকা ধাক্কা। মঙ্গলবার বিকেলে আচমকা দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ক্লাব সভাপতি স্বপনসাধন বসু ওরফে টুটু বসু। সচিব অঞ্জন মিত্রকে নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দেন তিনি। ক্লাব সূত্রের খবর, এই পদত্যাগ আচমকা নয়। ক্লাব সভাপতি বাকি সদস্যদের গত কয়েকমাস ধরেই বারবার করে বলেছিলেন অসুস্থতার কারনে এবার দায়িত্ব থেকে অব্যাহতি চান। তবুও ক্লাবের বাকি সদস্যদের অনুরোধে দায়িত্বে ছিলেন সভাপতি। ফেডারেশন কাপ ফাইনালের আগে মোহনবাগানের শেষ অনুশীলনে এসে সোনিদের উদ্বুদ্ধ করার পর বাগানের শীর্ষকর্তাদের জানান, অসুস্থতার জন্য লোকের কাঁধে হাত দিয়ে প্রিয় মোহনবাগান ক্লাবে ঢোকাটা তাঁর পক্ষে খুবই যন্ত্রণাদায়ক। তাই ফেড ফাইনালের পরেই ঘোষণা করতে চান সরে দাঁড়ানো। কিন্তু বাকি শীর্ষকর্তাদের চাপে, তা আর করা হয়নি। অবশেষে মঙ্গলবার ঘোষণা। কে হবেন পরবর্তী সভাপতি, জল্পনা তুঙ্গে। এরমধ্যেই জরুরি বৈঠক ডাকার পরিকল্পনা রয়েছে মোহনবাগানের। সূত্রের খবর, পরিস্থিতি যা, তাতে এখন থেকেই নিজেদের মধ্যে আলোচনায় বসতে চাইছেন বাগান কর্তারা। কারন, গত তিনবছর ধরে স্পনসরহীন মোহনবাগান ক্লাবকে আর্থিকভাবে মূলত সাহায্য করছিলেন টুটু বসুই। ফলে পরের মরসুমের দলগঠনের ক্ষেত্রেও বড় ধাক্কা বলে মত, ফুটবলমহলের একাংশের।

সেরা শিরোনাম

Fifa World Cup 2026 : স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
Erling Haaland: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget