এক্সপ্লোর

Rahul Dravid: বিশ্বকাপের পারফরম্যান্সের উপরই নির্ভরশীল কোচ দ্রাবিড়ের ভাগ্য?

Indian Cricket Team: রাহুল দ্রাবিড়ে তত্ত্বাবধানে ভারতীয় দল কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি।

নয়াদিল্লি: বর্তমানে রমরমিয়ে চলছে এশিয়া কাপের আসর। মাস খানেক পরেই আবার ভারতের মাটিতেই ৫০ ওভারের বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর বসতে চলেছে। সেই বিশ্বকাপে ভারতের (Indian Cricket Team) পারফরম্যান্সের উপরেই নাকি কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ভাগ্য নির্ভরশীল।

কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে ভারতীয় ক্রিকেট দল খুব একটা আহামরি পারফরম্যান্স করতে পারেনি। ঘরের মাঠে দলের দাপট অব্যাহত থাকলেও, আইসিসি ট্রফি জয়ের খরা কিন্তু অব্যাহতই রয়েছে। পিটিআইয়ের এক রিপোর্টে দাবি করা হচ্ছে বিশ্বকাপে ভারতীয় দল ভাল পারফর্ম করতে না পারলে, দ্রাবিড়ের চাকরি যেতে পারে। বোর্ড কর্তৃপক্ষ অনন্তপক্ষে ভারতীয় দলের ফাইনালে পৌঁছনোর আশা করছে বলেই দাবি করা হচ্ছে। 

বিশ্বকাপের পরে তাঁর চুক্তি বাড়ানো বা না বাড়ানোটা দলের পারফরম্যান্সের উপরেই নির্ভরশীল। আবার এক মহলে দাবি করা হচ্ছে দ্রাবিড় শুধুই ভারতীয় দলের হয়ে লাল বলে কোচিং করাতে পারেন। সামনেই দক্ষিণ আফ্রিকা সফর ও পরের বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। বিশ্বজয়ী ইংল্যান্ড দলও কিন্তু সাম্প্রতিক সময়ে এই পন্থাই অবলম্বন করে সাফল্য পেয়েছে।

এক বিসিসিআই আধিকারিক এই বিষয়ে কথা বলতে গিয়ে পিটিআইকে জানান, 'যদি ভারতীয় দল বিশ্বকাপ জিতে যায়, তখন সেক্ষেত্রে রাহুল দ্রাবিড় নিজেই সরে যেতে পারেন। শীর্ষে থেকেই ও কিন্তু বিদায় জানাতে চাইবে। তবে আমার ব্যক্তিগত মত জানতে চাওয়া হলে আমি বলব বিশ্বকাপের পর ভারতীয় বোর্ডকে ভিন্ন কোচ নীতির বিষয়ে ভাবনাচিন্তা করার প্রয়োজন। বোর্ডের উচিত রাহুলকে লাল বলের কোচ হিসাবে রেখে দেওয়া।'

দ্রাবিড় কোচ হিসাবে দায়িত্ব ছাড়লে সেক্ষেত্রে বিকল্প হিসাবে তাঁরই প্রাক্তন সতীর্থ আশিস নেহরার নাম উঠে আসছে। নেহরার কোচিংয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্স দুই মরশুমে একবার চ্যাম্পিয়ন হয়েছে এবং আরেকবার ফাইনালে পৌঁছেছে। তাই তাঁর ট্র্যাক রেকর্ড কিন্তু বেশ ঈর্ষণীয়। তবে নেহরা যে বর্তমানে দেশের কোচ হওয়ার বিষয়ে যে তিনি তেমন আগ্রহী নয়, সেই আভাস দিয়ে রেখেছেন নেহরা। উপরন্তু ২০২৫ সাল পর্যন্ত টাইটান্সের সঙ্গে তাঁর চুক্তিও রয়েছে। তাই এই মুহূর্তে তাঁর জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: আট বছরের 'বনবাস' কাটিয়ে আইপিএলে ফিরতে চলেছেন মিচেল স্টার্ক

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget