এক্সপ্লোর

MS Dhoni : '২০ কিলো ঝরালেই আইপিএল দলে নিয়ে নেব' কোন আফগান তারকা প্রসঙ্গে মুখ খুলেছিলেন ধোনি

Asgar Afgan : আসগারই হাসিমুখে জানান, ওজন কমানো তো দূরে থাক, পরের সিরিজ শেষেই ৫ কিলো ওজন বাড়িয়ে ফেলেছিল ও। 

কাবুল : ওজন ঝরালেই মিলত চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) খেলার সুযোগ ! কিন্তু তেমনটা আর হল কই। 

মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে মজার এক গল্প শুনিয়েছেন আফগান তারকা ক্রিকেটার আসগার আফগান (Asgar Afgan)। আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেছেন, মহম্মদ শেহজাদের (Mohammad Shahzad) আইপিএল খেলার সুযোগ হয়ে যেত ওজন ঝরাতে পারলেই ! খোদ মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) তাঁকে বলেছিলেন সে কথা। ঘটনাক্রম ঠিক কী ?

২০১৮ সালের ঘটনা। ভারত-আফগানিস্তান ম্যাচ টাই হয়ে যায়। যে খেলার পর আলাপচারিতায় মেতেছিলেন ক্রিকেটাররা। সেখানেই ধোনির কাছে আসগার ফাঁস করেছিলেন, মহম্মদ শেহজাদ মাহির বড় ভক্ত। আফগানদের কিপার-ব্যাটার ধোনির খেলার ধরনে মুগ্ধ বলেও তাঁকে জানিয়েছিলেন আফগান অধিনায়ক। আর যার পরই ধোনি নিজের মেজাজে দিয়েছিলেন বার্তা। যেখানে মাহি আসগারকে বলেছিলেন, ওঁর ভুড়িটা বড্ড বড়। এক কাজ করো, ওঁকে ২০ কিলো ওজন ঝরাতে বলো। আইপিএল দলে নিয়ে নেব।

খোদ ধোনির থেকে এমন প্রস্তাব। তারপর কি বাড়তি ওজন কমিয়ে আইপিএলে খেলার জন্য বাড়তি তেড়েফুঁড়ে লেগেছিলেন শেহজাদ। অনেকটা বীরেন্দ্র সহবাগের স্টাইলে আক্রমণাত্মক মেজাজে ওপেন করা ব্যাটার অবশ্য সোনার সুযোগ হারিয়েছিলেন। আসগারই হাসিমুখে জানান, ওজন কমানো তো দূরে থাক, পরের সিরিজ শেষেই ৫ কিলো ওজন বাড়িয়ে ফেলেছিল ও।               

প্রসঙ্গত, ভারতীয় দল থেকে অবসর নিয়ে ফেললেও এখনও আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি। গত আইপিএলে ফের একবার তাঁর হাত ধরেই চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। এছাড়া এবারেও যে হলুদ জার্সিতেই ফের একবার ক্যাপ্টেন কুল মাঠে নামবেন, সেটাও জানিয়ে রেখেছেন তিনি।                                                                                                               

আরও পড়ুন- ১০ ওভারের ম্যাচে ২২ ছক্কা, ৪৩ বলে ১৯৩ রান হাঁকিয়ে বিশ্বরেকর্ড হামজার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget