এক্সপ্লোর

Guptill On Dhoni: সেমিফাইনালে ধোনিকে রান আউট করায় এখনও ঘৃণার শিকার হতে হয়, ফাঁস করলেন গাপ্টিল

IND vs NZ: ২০১৯ সালের বিশ্বকাপ। সেমিফাইনালে উঠেছিল ভারত। সামনে ছিল নিউজ়িল্যান্ড। স্বল্প রানের পুঁজি নিয়েও যারা হারিয়ে দিয়েছিল ভারতকে। আর ধোনি রান আউট হতেই ভারতের স্বপ্নের সলিলসমাধি হয়েছিল।

দেহরাদূন: একটা থ্রো বিশ্বকাপে (ODI World Cup) ভারতীয় শিবিরে আঁধার নামিয়েছিল। রান আউট হয়ে গিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ভারতের ফাইনালে ওঠার স্বপ্নও শেষ হয়ে গিয়েছিল ওই একটা থ্রোয়ে।

২০১৯ সালের বিশ্বকাপ। সেমিফাইনালে উঠেছিল ভারত। সামনে ছিল নিউজ়িল্যান্ড। স্বল্প রানের পুঁজি নিয়েও যারা হারিয়ে দিয়েছিল ভারতকে। আর ধোনি রান আউট হতেই ভারতের স্বপ্নের সলিলসমাধি হয়েছিল। রান আউটের থ্রো-টা করেছিলেন মার্টিন গাপ্টিল। নিউজ়িল্যান্ডের ক্রিকেটার জানালেন, সেই ঘটনার পর চার বছর কেটে গেলেও এখনও তাঁকে হুমকি চিঠি পাঠানো হয়। পাঠান ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

চার বছর আগে ম্যাঞ্চেষ্টারে ওল্ড ট্র্যাফোর্ডে ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির (Virat Kohli) ভারত ও কেন উইলিয়ামসনের (Kane Williamson) নিউজ়িল্যান্ড। লন্ডনে বৃষ্টির দাপটে দু'দিন ধরে হয়েছিল সেমিফাইনাল। নিউজ়িল্যান্ডের ২৩৯ রান তাড়া করতে নেমেছিল বিরাট বাহিনী। ব্য়াট করতে নেমে ৯২ রানে চলে গিয়েছিল ভারতের ছয় উইকেট। ভারতের টপ অর্ডার ফিরে গিয়েছিল মাত্র তিন রানে। কে এল রাহুল, রোহিত শর্মা ও বিরাট ব্যর্থ হয়েছিলেন ব্যাট হাতে। চার নম্বরে নেমে ঋষভ পন্থ ৩২ রান করেন। পাঁচ নম্বরে নেমে দীনেশ কার্তিক করেছিলেন ছয় রান। হার্দিক পাণ্ড্য ফিরেছিলেন ৩২ রানে। এরপর ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন দু'জন। ধোনি (MS Dhoni) ও রবীন্দ্র জাডেজা। তবে ৪৯ ওভারে এসে থেমে যায় ধোনির ব্য়াট! ভারতের স্কোরবোর্ডে তখন ২১৬ রান। ৭২ বলে ৫০ করে ধোনিকে ফিরতে হয়েছিল রান আউট হয়ে। আর সেই রান আউট করেছিলেন কিউয়ি ব্য়াটার মার্টিন গাপ্টিল (Martin Guptill)। 

গাপ্টিল বলেছেন, 'দেখুন জীবনের খুব দ্রুত ঘটে যাওয়া মুহূর্তগুলির মধ্যে ছিল ওই ঘটনা। শুধু আমার মনে আছে, বল আমার দিকে এগিয়ে আসছে। আমি দৌড়ে বলটি কুড়িয়ে থ্রো করতে চেয়েছিলাম। জানতাম যে, স্টাম্পে থ্রো করার কোনও সুযোগই নেই। কিন্তু ভেবেছিলাম একবার চেষ্টা তো করে দেখি। অর্ধেক স্টাম্প লক্ষ্য করেই ছুড়েছিলাম। বলতে পারেন আমি খুব ভাগ্যবান ছিলাম। একেবারে পারফেক্ট থ্রো হয়ে গিয়েছিল। তবে এটা বলতে পারি যে, গোটা ভারত মোটেই আমাকে পছন্দ করে না। এখনও প্রচুর ঘূণামূলক ই-মেল পাই।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আপনার প্রিয় ক্রিকেটারকে কি ছেড়ে দিল, না ধরে রাখল তাঁর ফ্রাঞ্চাইজি ? দেখুন পূর্ণাঙ্গ তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test Live: দুই ওভারের ব্যবধানে দুই ধাক্কা, জুরেলের পর সাজঘরে ফিরলেন ঋষভ পন্থও
দুই ওভারের ব্যবধানে দুই ধাক্কা, জুরেলের পর সাজঘরে ফিরলেন ঋষভ পন্থও
IND vs AFG Test: গিল, রাহুলের অনবদ্য সেঞ্চুরি, অর্ধশতরান হাঁকালেন পন্থ, সাইও, বিরাট রান তুলে ইনিংস ঘোষণা করল ভারত
IND vs AFG Test: গিল, রাহুলের অনবদ্য সেঞ্চুরি, অর্ধশতরান হাঁকালেন পন্থ, সাইও, বিরাট রান তুলে ইনিংস ঘোষণা করল ভারত
IND vs AFG Test: ব্যাট, বলের টানটান লড়াই, শতরান হাতছাড়া করলেন পন্থ, লাঞ্চে ভারতের স্কোর ৪৭৫/৬
ব্যাট, বলের টানটান লড়াই, শতরান হাতছাড়া করলেন পন্থ, লাঞ্চে ভারতের স্কোর ৪৭৫/৬
Brazil vs Egypt: বিশ্বকাপপূর্বে সালাহীন মিশরকে এনড্রিকের গোলে পরাজিত করল ব্রাজিল
বিশ্বকাপপূর্বে সালাহীন মিশরকে এনড্রিকের গোলে পরাজিত করল ব্রাজিল

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget