এক্সপ্লোর

MS Dhoni: সহবাগকে রানার নিয়েই ধুন্ধুমার ব্যাটিং, ১৭ বছর ধরে অক্ষত ধোনির অনন্য রেকর্ড

MS Dhoni Innings: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় (T20 World Cup), পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জয় (World Cup ), চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, আইপিএল থেকে চ্যাম্পিয়ন্স লিগ। যেখানেই হাত দিয়েছেন সোনা ফলেছে।

মুম্বই: এই মানুষটা যখন আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন, অনেকেই নাক সিঁটকেছিলেন। আর এই মানুষটা যখন ২২ গজকে বিদায় জানিয়েছিলেন, সেদিন শুধু ভারত নয়, মন খারাপ হয়েছিল গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমী মানুষদের। তার মাঝের সময়টা একের পর এক ইতিহাস গড়েছে ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) তাঁর হাত ধরে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় (T20 World Cup), পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জয় (World Cup ), চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, আইপিএল থেকে চ্যাম্পিয়ন্স লিগ। যেখানেই হাত দিয়েছেন সোনা ফলেছে। এতক্ষণে পাঠকরা নিশ্চয় বুঝে গিয়েছেন যে কাকে নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, তিনি মহেন্দ্র সিংহ ধোনি। আজ থেকে ১৭ বছর আগে ২০০৫ সালে জয়পুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। যা ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির ব্যক্তিগত সর্বোচ্চ রানও। আজকের ওস্তাদের মার সিরিজে সেই ইনিংস নিয়েই আমাদের প্রতিবেদন -

শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে লড়াই

ঘরের মাঠে ৭ ম্যাচের শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলছিল ভারতীয় দল। প্রথম ২ ম্যাচে জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে তখন রাহুল দ্রাবিড়ের টিম ইন্ডিয়া। সৌরভের অধীনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ধোনির ২০০৪ সালে। আর ঠিক এক বছর পরেই নিজের ওয়ান ডে কেরিয়ারের সর্বোচ্চ রানের ইনিংসটি এসেছিল ঝাড়খণ্ডের তরুণের ব্য়াট থেকে। জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে সেদিন ২৯৯ রান তাড়া করতে নেমে শুরুতেই ২ ওপেনার সচিন ও সহবাগকে হারায় ভারত। তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ধোনি। ফুটওয়ার্কের ঠিক নেই, ব্যাটিংয়ের কোনও ব্যাকারণ মানেন না, টেকনিক দুর্বল, এরকম হাজারো প্রশ্ন ধোনির ব্যাটিং নিয়ে। এমনকী সোনালি লম্বা চুল নিয়েও খোঁটা শুনতে হয়েছিল। সেদিন ১৪৫ বলে অপরাজিত ১৮৩ রানের ধুন্ধুমার ইনিংস খেলে সব নিন্দুকদের মুখে তালা লাগিয়ে দিয়েছিলেন ধোনি। নিজের ইনিংসে ১৫টি বাউন্ডারি ও ১০টি ছক্কা হাঁকিয়েছিলেন এমএসডি। 

সহবাগকে রানার নিয়েও ধুন্ধুমার ব্যাটিং

ইনিংসের ১৮ তম ওভারে উপুল চন্দনাকে স্টেপ আউট করে বড় ছক্কা হাঁকাতে গিয়ে নিজের থাইয়ে চোট পান ধোনি। সহবাগকে রানার নিয়েই খেলেছিলেন বাকি সময়টা। দলকে জিতিয়েই মাঠে ছাড়েন সেদিন ধোনি।  উইকেটকিপার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির সর্বোচ্চ স্কোর ১৭ বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেননি। ওটাই আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে কোনও উইকেট কিপারের করা ব্যক্তিগত সর্বোচ্চ রান। সেদিন ধোনির ব্য়াটিং বিক্রমে সেই ম্যাচ ২৩ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতে যায় ভারতীয় দল।

আরও পড়ুন: মুম্বইকে হারিয়ে প্রথমবার রঞ্জি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ

 

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget