এক্সপ্লোর

Pakistan's T20 squad: বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠা পেসারকে আফ্রিদির পরিবর্ত হিসাবে দলে নিল পাকিস্তান

Pakistan Cricket Team: হাসনাইন পাকিস্তানের হয়ে ৮টি ওয়ান ডে ও ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন।

করাচি: এশিয়া কাপ (Asia Cup) শুরুর আগেই জোরাল ধাক্কা খেয়েছিল পাকিস্তান (Pakistan Cricket Team)। শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) চোটের জন্য এশিয়া কাপের দল থেকে ছিটকে গিয়েছিলেন। তাঁর পরিবর্তে এমন একজনকে দলে নিল পাকিস্তান, যাঁর বোলিং অ্যাকশন নিয়েই প্রশ্ন উঠেছে সম্প্রতি।

মনে করা হয়েছিল, আফ্রিদির পরিবর্তে অভিজ্ঞ হাসান আলিকে নেবে পাকিস্তান। নেদারল্যান্ডস সফরের ওয়ান ডে সিরিজ ও এশিয়া কাপের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছিল হাসানকে। কিন্তু শাহিনের পরিবর্ত হিসেবে ২২ বছরের ডানহাতি পেসার মহম্মদ হাসনাইনকে দলে নিলেন নির্বাচকেরা। যাঁর বিরুদ্ধে ক'দিন আগেই দ্য হান্ড্রেডে ব্যাট করার সময় মার্কাস স্টোইনিস বল ছোড়ার অভিযোগ করেছিলেন। তবে সরাসরি নয়, ইঙ্গিতে।

হাসনাইন পাকিস্তানের হয়ে ৮টি ওয়ান ডে ও ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। দুই ফর্ম্যাট মিলিয়ে ২৯টি উইকেট নিয়েছেন তিনি। তবে গত বছর ডিসেম্বরের পর থেকে তাঁকে আর পাকিস্তানের জার্সিতে দেখা যায়নি। তিনি শেষবার দেশের হয়ে মাঠে নামেন করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ম্যাচে।

পাকিস্তানের বোলারের দিকে ইঙ্গিতে বল ছোড়ার অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার। বোলিং অ্যাকশন নিয়ে কাঠগড়ায় মহম্মদ হাসনাইন। এই নিয়ে দ্বিতীয় বার তাঁর বিরুদ্ধে চাকিংয়ের অভিযোগ করা হয়েছে। এবার অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোইনিস আঙুল তুলেছেন হাসনাইনের দিকে। স্টোইনিসকে নিয়ে ক্ষোভ উগরে দেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার (Shoaib Akhter)।

ঘটনাটি দ্য হান্ড্রেডের। সাদার্ন ব্রেভ এবং ওভাল ইনভিন্সিবলস মুখোমুখি হয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০০ বলে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান করে সাদার্ন ব্রেভ। ২৭ বলে ৩৭ রান করে হাসনাইনের বলে মিড অফে উইল জ্যাকসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মার্কাস স্টোইনিস।

বিতর্কের সূত্রপাত এরপরই। মাঠ ছাড়ার সময় হাতের ইশারায় স্টোইনিস দেখাচ্ছিলেন, বল ছুড়েছেন হাসনাইন। অর্থাৎ তাঁর কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির চেয়ে বেশি ভেঙেছে। স্টোইনিসের ভিডিও ভাইরাল হতে হইচই পড়ে গিয়েছে। পাকিস্তান এবং হাসনাইনের সমর্থকরা তো বটেই, নিরপেক্ষ সমর্থকদের বড় একটি অংশ স্টোইনিসের এমন আচরণের কড়া সমালোচনা করেছেন। শোনা যাচ্ছে, এই ঘটনায় স্টোইনিসকেই নাকি শাস্তিও দেওয়া হতে পারে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেকর দাবি, হাসনাইনের অ্যাকশন নিয়ে এ ভাবে প্রশ্ন তোলায়, শৃঙ্খলা ভঙ্গের কারণে স্টোইনিসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

শোয়েব আখতার এই ঘটনা এবং মার্কাস স্টোইনিসের এই আচরণকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তিনি আইসিসিকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। শোয়েব আখতার বলেছেন, 'কোনও খেলোয়াড়কে এ ধরনের কাজ করতে দেওয়া উচিত নয়। তিনি বলেছেন, ‘স্টোইনিস লজ্জাজনক কাজ করেছে। ওর এত সাহস কী করে হল? আইসিসিও এই ঘটনা নিয়ে চুপ করে আছে।’

আরও পড়ুন: ক্ষমতাচ্যুত সিওএ, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে কি নির্বাসন উঠবে ভারতীয় ফুটবলের?

সেরা শিরোনাম

Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের

ভিডিও

BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget