এক্সপ্লোর

‘আমার প্রথম ভালোবাসা’ : ভ্যালেন্টাইনস ডে-তে নেট সেশনের ভিডিও শেয়ার সচিনের

আজ ভ্যালেন্টাইনস ডে। এমন একটি দিনে প্রিয় মানুষকে হৃদয় উজাড় করা ভালোবাসার বার্তা দিতে পৌঁছে দিতে উন্মুখ অনেকেই। এমন একটি দিনে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর জানালেন তাঁর প্রথম ভালোবাসার কথা।

নয়াদিল্লি: আজ ভ্যালেন্টাইনস ডে। এমন একটি দিনে প্রিয় মানুষকে হৃদয় উজাড় করা ভালোবাসার বার্তা দিতে পৌঁছে দিতে উন্মুখ অনেকেই। এমন একটি দিনে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর জানালেন তাঁর প্রথম ভালোবাসার কথা। একটি ভিডিও পোস্ট করেছেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ। ভিডিওতে আন্তর্জাতিক ক্রিকেট ১০০ শতরানের মালিককে নেটে অনুশীলন করতে দেখা যাচ্ছে। ওই ভিডিও শেয়ার করে সচিন লিখেছেন, আমার প্রথম ভালোবাসা। বেশ কয়েক বছর হল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাস্টার-ব্লাস্টার। সম্প্রতি গত রবিবার ফের ব্যাট হাতে দেখা গেল সচিনকে। অস্ট্রেলিয়ায় বিধ্বংসী দাবানলের ক্ষয়ক্ষতির মোকাবিলায় অর্থ সংগ্রহের জন্য আয়োজিত একটি প্রদর্শনী ম্যাচে ফের ব্যাট হাতে দেখা গিয়েছে লিটল মাস্টারকে। ম্যাচের মাঝে ব্যাট হাতে ইলিসে পেরির বলের মুখোমুখি হয়েছিলেন তিনি। বুফফায়ার ম্যাচে সচিন পন্টিং একাদশের কোচের দায়িত্বে ছিলেন। ম্যাচে তাঁর দল এক রানে হারায় গিলক্রিস্ট একাদশকে। ১৯৮৯-এ মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিনের। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট রান ৩৪,৩৫৭, যা দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সঙ্গাকারার চেয়ে ৬০০০ রান বেশি। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত সচিনের টেস্টে মোট রান ১৫,৯২১। একদিনের ক্রিকেটে তাঁর মোট রান ১৮,৪২৬।

সেরা শিরোনাম

ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Argentina vs Egypt: পেনাল্টি নষ্টের রাতে গোল করে বিশ্বরেকর্ড মেসির, ১৩ মিনিটে ১৩ ম্যাচের শাপমোচন আর্জেন্তিনার
পেনাল্টি নষ্টের রাতে গোল করে বিশ্বরেকর্ড মেসির, ১৩ মিনিটে ১৩ ম্যাচের শাপমোচন আর্জেন্তিনার
ENG vs IND: শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড
শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget