এক্সপ্লোর

নরসিংহকে নিয়ে রায় স্থগিত রাখল নাডা

নয়াদিল্লি: কী রয়েছে নরসিংহের ভাগ্যে? বৃহস্পতিবারও মিলল না সে প্রশ্নের উত্তর৷ বরং, কয়েকদিনের জন্য সুতোয় ঝুলে রইল এই কুস্তিগীরের ভাগ্য৷ শনিবার অথবা সোমবার চূড়ান্ত রায় দেবে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি৷   বুধবারই নাডার শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজিরা দিয়ে ডোপ-বিতর্কে নিজের বয়ান জানান নরসিংহ৷ আর বৃহস্পতিবার নরসিংহের ষড়যন্ত্র তত্ত্বের বিপক্ষে জোরাল সওয়াল করেন নাডার আইনজীবীরা৷ নাডার তরফে এদিন জানানো হয়েছে, এদিন ডোপ-বিতর্কের শুনানি শেষ হল৷ চূড়ান্ত রায় বের হবে শনিবার অথবা সোমবার৷ তবে, ডোপ বিতর্কে নরসিংহ ক্লিনচিট পাবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়৷   নরসিংহ ও তাঁর রাধুঁনির চন্দনের অভিযোগ, তাঁর খাবারে কোনও মাদক মিশিয়ে দেওয়া হয়েছিল৷ গত ৫ জুন এক ব্যক্তিকে তাঁর খাবারে কিছু মিশিয়ে দিতে দেখেছিলেন চন্দন৷ কিন্তু, সোনিপতে সাইয়ের ওই ক্যাম্পাসে ১০ দিনের বেশি সিসিটিভি ফুটেজ রাখা হয় না৷ ফলে, ওই দিনের ফুটেজ ইতিমধ্যেই হার্ড ডিস্ক থেকে মুছে গিয়েছে৷ ১৬ জুলাই ডোপ-পরীক্ষার ফলপ্রকাশ হয়৷ আর, তারপরই ষড়যন্ত্রের অভিযোগ তোলেন নরসিংহ৷ ততদিনে সিসিটিভি ফুটেজ মুছে গিয়েছে৷   শুধু তাই নয়, নাডা-সূত্রের খবর, বায়োলজিক্যাল পাসপোর্ট খতিয়ে দেখার পর নরসিংহের উপর নজরদারি করার নির্দেশ দিয়েছিল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা ওয়াডা৷   কী এই বায়োলজিক্যাল পাসপোর্ট? নির্দিষ্ট সময়ের ব্যবধানে অ্যাথলিটদের দেহ থেকে রক্তের নমুনা সংগ্রহ করে তা নিয়ে বিভিন্ন পরীক্ষা করা হয়৷ সেই পরীক্ষার ফলাফলের উপর কড়া নজরদারি চালায় ওয়াডা৷ নরসিংহের বায়োলজিক্যাল পাসপোর্ট খতিয়ে দেখে সন্দেহ হয় ওয়াডার৷ অলিম্পিকের বহু আগেই তাঁর উপর নজরদারির নির্দেশ দেওয়া হয় নাডাকে৷   নরসিংহের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করতে এদিন সোনিপতের সাই ক্যাম্পাসে গিয়ে পৌঁছয় পুলিশ৷ সাইয়ের কোচ ও অন্যান্য সাক্ষীদের এ-বিষয়ে জিজ্ঞাসাবাদও করে তারা৷ কিন্তু, নরসিংহ-ডোপ বিতর্কে ক্লাইম্যাক্সে কী রয়েছে? ক্লিনচিট কি পাবেন উত্তরপ্রদেশের কুস্তিগীর? না, নতুন কোনও নাটক? জানতে কয়েকটা দিনের অপেক্ষা৷

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget