এক্সপ্লোর

Rafael Nadal Update: বাঁ পায়ে চোট, ইউ এস ওপেনে নেই নাদাল

চোটের জন্য ২০২১ মরসুম শেষ করে দিতে বাধ্য হলেন রাফায়েল নাদাল।

নিউ ইয়র্ক: এবারের ইউ এস ওপেনে খেলছেন না রাফায়েল নাদাল। শুক্রবার তিনি জানিয়ে দিয়েছেন, বাঁ পায়ে চোটের জন্য এবারের মরসুম নির্দিষ্ট সময়ের আগেই শেষ করে দিতে বাধ্য হচ্ছেন। ট্যুইট করে তিনি জানিয়েছেন, ‘আমি আপনাদের জানিয়ে দিতে চাই, দুর্ভাগ্যজনকভাবে আমাকে ২০২১ মরসুম শেষ করে দিতে হচ্ছে।’

নাদাল বেশ কিছুদিন ধরেই চোট-আঘাতে ভুগছেন। ফ্রেঞ্চ ওপেনের সেমি-ফাইনালে নোভাক জকোভিচের কাছে হেরে যান তিনি। চোটের জন্যই সিনসিনাটি মাস্টার্স ও কানাডিয়ান ওপেনে খেলতে পারেননি নাদাল। এবার ইউ এস ওপেন থেকেও সরে দাঁড়াতে হল ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকাকে।

এবারের ইউ এস ওপেনে নাদাল ছাড়াও খেলছেন না পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেডেরার এবং গতবারের চ্যাম্পিয়ন ডমিনিক থিম। ফলে ইউ এস ওপেনের আকর্ষণ অনেকটাই ফিকে হয়ে গেল।

ইনস্টাগ্রামে নাদাল লিখেছেন, ‘গত এক বছর ধরে আমি পায়ের চোট নিয়ে একটু বেশিই ভুগছি। আমার ফিট হতে আরও কিছুটা সময় লাগবে। আমার দলের সদস্য এবং পরিবারের লোকজনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। সবার মতামত নিয়েই আমি এই মরসুমে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস, ভবিষ্যতে এই চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হওয়ার জন্য এটাই সেরা পথ।’

নাদাল আরও লিখেছেন, ‘আমি নিজের সেরা ফর্মে ফেরার জন্য যা যা করা দরকার, সবকিছুই করতে বদ্ধপরিকর। যেসব বিষয়গুলি আমাকে অনুপ্রাণিত করে, সেসব ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি ফের নিজেকে তৈরি করতে চাই। এত বছর ধরে আমি যেটা করে এসেছি, ভবিষ্যতেও সেটাই করে যেতে চাই। আমার বিশ্বাস, পায়ের চোট সারিয়ে নিলে এবং নিয়মিত পরিশ্রম করে গেলে আমি ফের সাফল্য পাব। তার জন্য আমি পরিশ্রম করে যাব।’

এবারের ফ্রেঞ্চ ওপেনে চোট পাওয়ার পর বিশ্রাম নেওয়ার জন্য উইম্বলডন ও অলিম্পিক্সে খেলেননি নাদাল। কিন্তু তারপরেও তিনি ফিট হতে পারেননি। সেই কারণেই আরও কিছুদিন বিশ্রাম নিতে চাইছেন এই টেনিস তারকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget