এক্সপ্লোর

কোনও অন্যায় করিনি, নিজেকে প্রমাণের জন্য সব কিছু করব, বলছেন বিধ্বস্ত নরসিংহ যাদব

রিও দি জেনেইরো: রিও অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন শেষ। সামনে ঝুলছে ৪ বছর সাসপেনশনের খাঁড়া। কেরিয়ারটাই কি তাহলে শেষ হয়ে গেল তরুণ কুস্তিগীরের? তা মনে করেন না নরসিংহ যাদব। জানাচ্ছেন, তিনি যে কোনওভাবেই ডোপিংয়ের আশ্রয় নেননি, তা প্রমাণ করার জন্য সব কিছু করবেন তিনি। নরসিংহের কথায়, কোর্ট অফ আর্বিট্রেশন অফ স্পোর্টস তাঁকে রিওয় যোগ নিতে না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে তিনি ভেঙে পড়েছেন বললে ছোট করে বলা হয়। কুস্তির ম্যাটের বাইরেও গত দুমাসে প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে টানা লড়তে হয়েছে তাঁকে। কিন্তু দেশের জন্য গৌরব নিয়ে আসার আকাঙ্খা তাঁকে প্রেরণা জুগিয়েছে বারবার। প্রথম লড়াইয়ের মাত্র ১২ ঘণ্টা আগে দেশের জন্য মেডেল নিয়ে আসার স্বপ্ন তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করতে যত দূর যাওয়া সম্ভব তিনি যাবেন। লড়াইয়ের জন্য তাঁর এখন এটুকুই শুধু বেঁচে আছে। ডোপ কেলেঙ্কারির পর রিও আসার ছাড়পত্র পেলেও ম্যাটে নামার ঠিক ৩দিন আগে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা ওয়াডা তাঁকে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি যে ক্লিনচিট দিয়েছে, তার বিরুদ্ধে আবেদন করে কোর্ট অফ আর্বিট্রেশন অফ স্পোর্টসে। ভারতীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে সিএএস নাডার রায় খারিজ করে জানিয়ে দেয়, রিওয় খেলতে পারবেন না নরসিংহ, ৪ বছর সাসপেন্ড থাকবেন তিনি। নরসিংহের স্পনসর জেএসডব্লিউ স্পোর্টস অবশ্য তাঁর পাশেই রয়েছে। ৭৪ কেজি বিভাগে নামতে চলা কুস্তিগীর বারবার দাবি করেন, ডোপ নিজে থেকে করেননি, চক্রান্তের শিকার হয়েছেন তিনি। স্পনসর সংস্থাটি বলেছে, নরসিংহের লড়াইয়ে তাঁর পাশে থাকবে তারা। তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ যদি আরও প্রমাণ মেলে, তবে সাসপেনশন তুলে নেওয়ার জন্য ওয়াডায় আবেদনও করবে।

সেরা শিরোনাম

Pietersen On Sooryavanshi: 'অনেকেই পুরো কেরিয়ার জুড়ে এমন কৃতিত্ব অর্জন করেনি', বৈভবকে নিয়ে ঘোর কাটছে না পিটারসনের
'অনেকেই পুরো কেরিয়ার জুড়ে এমন কৃতিত্ব অর্জন করেনি', বৈভবকে নিয়ে ঘোর কাটছে না পিটারসনের
Women's Big Bash League: আজব আউট! প্রথম ব্যাটার হিসাবে এই নিয়মে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার, ভিডিও ভাইরাল
আজব আউট! প্রথম ব্যাটার হিসাবে এই নিয়মে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার, ভিডিও ভাইরাল
Mumbai Indians Captain: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
South Africa vs Bangladesh: আড়াই দিনে আত্মসমর্পণ বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ লজ্জার হার
আড়াই দিনে আত্মসমর্পণ বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ লজ্জার হার

ভিডিও

Sujit Bose | দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে আত্মীয়দের নামে সম্পত্তি | স্ক্যানারে সুজিতের আত্মীয়রা
Park Street Gold loot | পার্ক স্ট্রিটের কারনানি ম্যানসন থেকে ২ কোটি টাকার সোনা লুঠ #kolkata
Weather Update | কলকাতায় ২ দিনে ৫ ডিগ্রি পারদ পতন, স্বাভাবিকের নীচে সর্বনিম্ন তাপমাত্রা
PM Modi: সংবিধান দিবসে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর
Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget