এক্সপ্লোর

Navdeep Saini: কাউন্টি ক্রিকেটে নভদীপ সাইনিও, কেন্টের হয়ে খেলবেন ৮টি ম্যাচ

Navdeep Saini County Cricket: এবারের মরসুমে মোট পাঁচজন ভারতীয় ক্রিকেটার কাউন্টিতে খেলছেন। চেতেশ্বর পূজারার পর উমেশ যাদব, ক্রুণাল পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর ও নভদীপ সাইনি।

লন্ডন: চেতেশ্বর পূজারা, উমেশ যাদব (Umesh Yadav), ওয়াশিংটন সুন্দর (Washinton Sundar), ক্রুণাল পাণ্ড্যর পর এবার নভদীপ সাইনি (Navdeep Saini)। কাউন্টি ক্রিকেটে অভিষেক হতে চলেছে ভারতের এই তরুণ পেস বোলারের। কেন্টের হয়ে আটটি ম্যাচ খেলতে দেখা যাবে সাইনিকে। এর আগে টেস্ট খেলা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) কেন্টের হয়ে খেলেছিলেন। সেই মতো দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে কেন্টের হয়ে খেলতে দেখা যাবে সাইনিকে। ২০১৯ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকে ভারতীয় দলের হয়ে তিন ফর্ম্যাটেই খেলেছেন সাইনি। ৯৬ নম্বর জার্সিতে খেলতে দেখা যাবে সাইনিকে। উল্লেখ্য, বার্মিংহ্যাম টেস্টের আগে ভারতীয় দলের প্রস্তুতিতে নেট বোলার হিসেবে দেখা গিয়েছিল সাইনিকে। 

কেন্টের বিবৃতি

কেন্ট ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারতীয় ক্রিকেট দলের পেস বােলার নভদীপ সাইনির সঙ্গ আমরা চুক্তি সেরেছি। সাইনি কেন্টের হয়ে তিনটি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ ও ৫টি রয়্যাল লন্ডন কাপের ম্যাচ খেলবেন।''

সাইনির প্রতিক্রিয়া

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪৮ উইকেট নেওয়া নভদীপ সাইনি কেন্টে খেলার সুযোগ পেয়ে জানিয়েছেন, ''আমি ভীষণ উত্তেজিত। কেন্টের হয়ে কাউন্টি খেলার সুযোগ পেয়েছি। ওঁদের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।''

কাউন্টিতে বল করে তাক লাগালেন পূজারা

৯৬টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলে মাত্র এক ওভারই বল করেছেন পূজারা। তাই স্বাভাবিকভাবেই তাঁকে বোলিং করতে দেখার দৃশ্য কার্যত বিরল। তবে এমনই দৃশ্য দেখা গেল কাউন্টি চ্যাম্পিয়নশিপে। কাউন্টির দ্বিতীয় ডিভিশনে সাসেক্সের হয়ে লেস্টারশায়ারের বিরুদ্ধে বুধবার (১৩ জুলাই) বোলিং করতে দেখা গেল ভারতীয় তারকাকে। এক ওভারই লেগ স্পিন করেন পূজারা। সোশ্যাল মিডিয়ায় সেই ওভারের ভিডিয়ো শেয়ারও করেছে সাসেক্স।

আরও পড়ুন: ওয়ান ডে সিরিজের ফাঁকেই লন্ডনে ঘুরতে বেরিয়ে গেলেন রোহিত, সূর্যকুমাররা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
India vs Bangldesh: বাংলাদেশ সফরে কি আদৌ যাবেন গিলরা? কেন্দ্রকে চিঠি পাঠাতে চলেছে বিসিসিআই
বাংলাদেশ সফরে কি আদৌ যাবেন গিলরা? কেন্দ্রকে চিঠি পাঠাতে চলেছে বিসিসিআই

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget