এক্সপ্লোর

নির্বাচক হওয়ার আবেদন প্রসাদ, মোঙ্গিয়া, আগরকরের, চেয়ারম্যান পদের জন্য লড়াই তুঙ্গে

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় দল বেছে নেওয়ার পরেই নতুন নির্বাচক কমিটি গঠন করা হবে।

নয়াদিল্লি: বিসিসিআই-এর পরবর্তী নির্বাচক কমিটিতে জায়গা পাওয়া নিয়ে লড়াই ক্রমশঃ আকর্ষণীয় হয়ে উঠছে। লক্ষ্মণ শিবরামকৃষ্ণন, রাজেশ চৌহান, অময় খুরেশিয়ার পর এবার লড়াইয়ে ঢুকে পড়েছেন তিন প্রাক্তন তারকা বেঙ্কটেশ প্রসাদ, নয়ন মোঙ্গিয়া ও অজিত আগরকর। দক্ষিণাঞ্চলের প্রতিনিধি এমএসকে প্রসাদ ও মধ্যাঞ্চলের গগন খোডার মেয়াদ শেষ হওয়ায় তাঁদের বদলে নতুন দুই নির্বাচককে নেওয়া হবে। অপর তিন নির্বাচক পূর্বাঞ্চলের দেবাঙ্গ গাঁধী, উত্তরাঞ্চলের শরণদীপ সিংহ ও পশ্চিমাঞ্চলের যতীন পারাঞ্জপে আরও এক মরসুম থাকছেন। একসঙ্গে এতজন প্রাক্তন তারকা এবার নির্বাচক হওয়ার আবেদন জানানোয় প্রধান নির্বাচক বাছাইয়ের বিষয়টিও আকর্ষণীয় হতে চলেছে। ভারতীয় দলের হয়ে ৪৪টি টেস্ট ও ১৪০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন উইকেটরক্ষক মোঙ্গিয়া। তাঁর সতীর্থ প্রসাদ ও জাভাগল শ্রীনাথের পেস জুটি একসময় ভারতীয় দলের ভরসা ছিল। ১৯৯৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন প্রসাদ। আমির সোহেল বাউন্ডারি মেরে ব্যাট দেখিয়ে অপমানজনক ইঙ্গিত করার পরের বলেই তাঁকে বোল্ড করে মোক্ষম জবাব দেন প্রসাদ। সেই ঘটনা এখনও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। আগরকরও ভারতীয় দলের হয়ে অনেক সাফল্য পেয়েছেন। এই ডানহাতি পেসার দেশের হয়ে ২৬টি টেস্ট, ১৯১টি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি-২০ ম্যাচ খেলেছেন। তিনি একদিনের আন্তর্জাতিকে ২৮৮টি উইকেট নেন। এই ফর্ম্যাটে তিনি দেশের তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় দল বেছে নেওয়ার পরেই নতুন নির্বাচক কমিটি গঠন করা হবে। আজ এ বিষয়ে বিসিসিআই-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন, ‘অজিত (আগরকর) নির্বাচক হওয়ার আবেদন জানানোয় পরিস্থিতি বদলে গিয়েছে। ও অনেক ভাবনা-চিন্তা করেই আবেদন জানিয়েছে। এর আগে মনে হচ্ছিল শিবাই (শিবরামকৃষ্ণন) নির্বাচত কমিটির চেয়ারম্যান হবে। কিন্তু এখন নতুন করে ভাবতে হচ্ছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget