এক্সপ্লোর

সেরা দল হতে গেলে বিদেশেও সাফল্য পেতে হবে, বলছেন বিরাট

বেঙ্গালুরু: ভারতের বর্তমান দল যদি দেশের মতো বিদেশেও সাফল্য পায়, তাহলে সর্বকালের অন্যতম সেরা দল হয়ে উঠতেই পারে। এমনই মন্তব্য করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সুনীল গাওস্করের প্রশংসার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, ‘এটা ভদ্রোচিত প্রশংসা। গাওস্করের কাছ থেকে এই প্রশংসা পেয়ে ভাল লাগে। কারণ, তিনি দীর্ঘদিন ধরে অনেক ভারতীয় দলকে দেখেছেন। আমাদের দল দেশের অন্যতম সেরা হতে পারে বলে মন্তব্য করেছেন গাওস্কর। তবে আমাদের এখনও অনেকদূর যেতে হবে। এই দলটা তরুণ। আমরা এখন দেশের মাটিতে খেলছি। বিদেশে অপরিচিত পরিবেশেও যদি আমরা এই ফর্ম ধরে রাখতে পারি, তাহলে খুশি হব।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচে ভারত হেরে গেলেও, ভারতীয় দল নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন বিরাট। তিনি বলেছেন, দলের খেলার ধারা বা মানসিকতায় কোনও বদল হচ্ছে না। গতকালের ম্যাচে দুই নিয়মিত পেসার ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়ে মহম্মদ শামি ও উমেশ যাদবকে খেলানোর সিদ্ধান্ত নিয়ে বিরাট বলেছেন, ‘আমরা সিরিজ জিতে গিয়েছি। তাই কোনও এক সময় যারা খেলার সুযোগ পায়নি তাদেরও সুযোগ দিতে হত। আমার মনে হয় উমেশ ভাল বল করেছে। শামিও ভাল বল করেছে। উমেশ চার উইকেট নিয়েছে।’ বিরাট আরও বলেছেন, কোনও একটি পরিকল্পনা সফল না হলে অন্য পরিকল্পনা করার পক্ষপাতী তিনি। পরীক্ষা-নিরীক্ষা সফল না হলে সেটা নিয়ে হাহুতাশ করা তাঁর স্বভাব নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget