এক্সপ্লোর

Neeraj Chopra : ডায়মন্ড লিগ রুপো-জয়, নিজের জাতীয় রেকর্ড ভাঙলেন নীরজ !

Diamond League : গত ১৪ জুন করা নিজের জাতীয় রেকর্ডও ভেঙে ফেললেন নীরজ

স্টকহোম (সুইডেন) : ফের একটা অনবদ্য পারফরম্যান্স। স্টকহোমে ডায়মন্ড লিগ (Diamond League) মিটে রুপো জিতলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। এর সাথে সাথে ভেঙে ফেললেন নিজের রেকর্ডও।

রেকর্ডের খাতায় চোপড়া-

ডায়মন্ড লিগে নীরজ ৮৯.৯৪ মিটার দূরত্ব পর্যন্ত থ্রো করেছেন। যার জেরে গত ১৪ জুন করা নিজের জাতীয় রেকর্ডও ভেঙে ফেললেন নীরজ। তুর্কুতে পাভে নুর্মি গেমসে ৮৯.৩০ মিটার জ্যাভলিন থ্রো করে রুপো জিতে নিয়েছিলেন ভারতের 'গোল্ডেন বয়'। 

আরও পড়ুন ; ট্র্যাকে ফিরেই নতুন জাতীয় রেকর্ড গড়লেন নীরজ চোপড়া

টুর্নামেন্টে চোপড়ার থ্রো ছিল রেকর্ড। তবে, তাঁকে শেষমেশ ছাপিয়ে যান বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটারস। ৯০.৩১ মিটার দূরে ছোড়েন জ্যাভলিন। নিজের তৃতীয়বারের প্রচেষ্টায় এই রেকর্ড গড়েন অ্যান্ডারসন। রুপো জেতেন নীরজ। তাঁর অন্যান্য থ্রো-গুলি ছিল- ৮৪.৩৭ মিটার, ৮৭,৪৬ মিটার ও ৮৬.৬৭ মিটার , ৮৬.৮৪ মিটার। জার্মানির জুলিয়ান ওয়েবার জিতে নেন ব্রোঞ্জ। তাঁর থ্রো ছিল ৮৯.০৯ মিটার। 

প্রসঙ্গত, টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। এরপর ফের ট্র্য়াকে ফিরেই জাতীয় রেকর্ড গড়েন নীরজ চোপড়া (Neeraj Chopra)। পাভো নুরমি গেমসে দ্বিতীয় চেষ্টায় ৮৯.৩ মিটার দূরত্ব অতিক্রম করেন পানিপথের এই তরুণ।

এর আগে টোকিওতে (Tokyo Olympics 2021) ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতেছিলেন নীরজ। টোকিও অলিম্পিক্সের পর নিজেকে দীর্ঘদিনের জন্য ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে সরিয়ে নিয়েছিলেন নীরজ। সেই সময় বিভিন্ন শারীরিক কসরত করতে ও প্রস্তুতি সারতে দেখা গিয়েছিল তাঁকে। 

কিছুদিন আগেই নিজের নতুন ইউটিউব চ্যানেল লঞ্চ করেছিলেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী এই জ্যাভলিন থ্রোয়ার পরবর্তী প্রজন্মকে জ্যাভলিনে উদ্বুদ্ধ করতে ও বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করতেই এই উদ্যোগ নিয়েছেন। নিজের ওয়ার্ক আউট থেকে শুরু করে নানারকম কার্যকলাপের ছোট ছোট ভিডিও করে সেই চ্যানেলে পোস্ট করবেন নীরজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget