এক্সপ্লোর

Neeraj Chopra: পারফরম্য়ান্স গ্রাফ নামছে হঠাৎ, পোল্যান্ডে কোনওমতে রুপো জিতলেন নীরজ

Neeraj Chopra: এদিন নীরজ এতটাই ছন্দহীন ছিলেন যে প্রথম, তৃতীয় ও চতুর্থবার ফাউল করে বসেন তিনি। দ্বিতীয়বার ৮১.২৮ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। পঞ্চম থ্রোয়ে ৮১.৮০ মিটার ছোড়েন।

নয়াদিল্লি: দোহায় রুপো জিতেছিলেন। পোল্যান্ডেও রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল নীরজ চোপড়াকে (Neeraj Chopra)। দোহাতে জীবনে প্রথমবার ৯০ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। প্রত্যাশার পারদ তাঁকে নিয়ে বেড়েছিল পোল্যান্ড অ্যাথলেটিক্স মিটে। কিন্তু পারলেন না ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার। নিজের সেরা পারফরম্য়ান্সের ধারেকাছে ছিলেন না নীরজ। ৮৪.১৪ মিটার দূরত্ব অতিক্রম করতে পেরেছিলেন পানিপথের তরুণ। নিজের ষষ্ঠ প্রচেষ্টায় এই দূরত্ব অতিক্রম করেন নীরজ। অন্যদিকে সোনা জিতেছেন জার্মানির জুলিয়ান ওয়েবার। ৮৬.১২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন ওয়েবার। টুর্নামেন্টে তৃতীয় স্থান অধিকার করেছেন পিটার্স অ্য়ান্ডারসন। তিনি ৮৩.২৪ মিটার ছুড়েছেন। 

এদিন নীরজ এতটাই ছন্দহীন ছিলেন যে প্রথম, তৃতীয় ও চতুর্থবার ফাউল করে বসেন তিনি। দ্বিতীয়বার ৮১.২৮ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। পঞ্চম থ্রোয়ে ৮১.৮০ মিটার ছোড়েন। দ্বিতীয় প্রচেষ্টাতে ওয়েবার টুর্নামেন্টের সেরা থ্রোটি করে বসেন। পিটার্স দ্বিতীয় প্রচেষ্টায় ৮১.৪৮ মিটার ছোড়েন। তৃতীয় প্রচেষ্টায় ৮৩.২৪ মিটার পার করে তৃতীয় স্থান নিশ্চিত করেন। নীরজ ৮৪.১৪ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন নিজের শেষ থ্রোয়ে। 
 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sports Authority of India (@media.iccsai)

 
এর আগে দোহায় রেকর্ড গড়ার পর অলিম্পিক্স ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে নীরজ জানিয়েছেন, ''অনুভূতিটা অনেকটা তিক্তমিষ্টি''। অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে যে চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপ যাচ্ছে না নীরজের। কাতার স্পোর্টস কমপ্লেক্সে এদিন প্রথমবার থ্রোয়ে ৮৮.৪৪ মিটার ছুড়েছিলেন নীরজ। দ্বিতীয় থ্রো যদিও ফাউল হয়। তৃতীয় থ্রোয়ে নিজের কেরিয়ারের সেরা ৯০.২৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন নীরজ। একটা সময়ে সবার থেকে এগিয়ে থাকা নীরজকে টেক্কা দেন জার্মানির ওয়েবার। ষষ্ঠ থ্রোয়ে ৯১.০৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন তিনি। 

নীরজ বলেন, ''নব্বই মিটার দূরত্ব অতিক্রম করতে পারাটা সত্যিই আমার জন্য দারুণ একটা বিষয়। কিন্তু এই দ্বিতীয় স্থানে শেষ করাটাই ভাল লাগছে না। আমার সঙ্গে এর আগেও স্টকহোম ও টুর্কুতেও একই রকম হয়েছিল। ৮৯.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করার পরও আমাকে দ্বিতীয় স্থানে থেকে শেষ করতে হয়েছিল। আমি জাতীয় রেকর্ড ভেঙেও দ্বিতীয় স্থানে শেষ করেছিলাম।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Inter Miami: বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget