এক্সপ্লোর

Tokyo Olympics 2020: অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে ফাইনালে ভারতের নীরজ চোপড়া

জ্যাভলিন থ্রোয়ে পদকের আশা বাড়ল ভারতের। পদক জয়ের অন্যতম দাবিদার নীরজ চোপড়া প্রথম চেষ্টাতেই ছুঁড়লেন ৮৬.৬৫ মিটার। ইভেন্টের ফাইনালেও জায়গা করে নিলেন।

টোকিও: টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে পদকের আশা উজ্জ্বল ভারতের। জ্যাভলিনের ফাইনালে ভারতের নীরজ চোপড়া। প্রথম চেষ্টাতেই ছুঁড়লেন ৮৬.৬৫ মিটার। অন্য আরেক জ্যাভলিন থ্রোয়ার শিবপাল সিংহ যদিও যোগ্যতা অর্জন পর্বেই ব্যর্থ হন। প্রথমবার অলিম্পিক্সের মতো মঞ্চে নেমেছেন নীরজ। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদকের আশা প্রথমবার নেমেই উজ্জ্বল করলেন এই তরুণ জ্যাভলিন থ্রোয়ার। 

ফাইনালে উঠতে গেলে তার মাপকাঠি হল জ্যাভলিন ছুঁড়তে হবে ৮৩.৫০ মিটার। কিন্তু সেখানে প্রথম প্রচেষ্টাতেই ৮৬.৬৫ মিটার দূরত্বে ছোঁড়েন নীরজ। সঙ্গে সঙ্গেই তাঁর স্থান ফাইনালে পাকা হয়ে যায়। আগামী ৭ অগাস্ট ফাইনালের লড়াইয়ে নামবেন নীরজ। অন্যদিকে গ্রুপ বি তে তিনটি প্রচেষ্টাতেই পরপর ব্যর্থ হন শিবপাল। তিনি ছোঁড়েন যথাক্রমে ৭৬.৪০, ৭৪.৮০ ও ৭৪.৮১ মিটার। 

তবে নীরজকে নিয়েই আশায় বুক বাঁধছে সবাই। ২০১৬ সালে অনূর্ধ্ব ২০ আইএএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন এর আগে। তবে অলিম্পিক্সের মঞ্চ সবসময় আলাদা। এবার কি সেই মঞ্চ রঙিন করবেন নীরজ। আর কিছুদিন পরই তার উত্তর মিলবে। 

অন্যদিকে এদিন বক্সিংয়ে ব্রোঞ্জ জিতলেন লভলিনা বোর্গোহাই। তুরস্কের বিশ্বচ্যাম্পিয়ন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নেমে এদিন সেমিতে হারতে হয় ভারতের এই তরুণ মহিলা বক্সারকে। আগেই অলিম্পিক্সে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করেছিলেন বক্সার লভলিনা বোর্গোহাই। চিনা তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন ৪-১ ফলে।

লভলিনা বোর্গোহাই চিনা তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বী নিয়েন চিন চেনকে ৬৯-৭৫ কেজি ক্যাটেগরিতে ৪-১ ব্যবধানে হারান। এর সাথে সাথে অলিম্পিক্সে ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেন তিনি। উঠে যান সেমিফাইনালে। সঙ্গে সঙ্গে গড়ে ফেলেন ইতিহাস। অসমের প্রথম মহিলা বক্সার হিসেবে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেই পদক নিশ্চিত করলেন। 

খুব অল্পের জন্য প্রথম রাউন্ডে এগিয়ে যান অসমের লভলিন। ফল হয় ৩-২। এর জেরে চাপে পড়ে যান তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বী। ভাল ফুটওয়ার্কের জেরে দ্বিতীয় রাউন্ডে প্রতিরোধ করেন নিয়েন চিনের পাঞ্চ। তৃতীয় রাউন্ডেও ধারাবহিকতা ধরে রাখেন লভলিন। সোনা জয়ের স্বপ্ন দেখছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল লভলিনাকে।  উল্লেখ্য, বিজেন্দ্র সিংহ, মেরি কমের পর বক্সিংয়ে অলিম্পিক্স পদক জিতলেন লভলিনা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs Norway: গোল বাতিল, ক্যামেরার তারে বলের ধাক্কাকে উপেক্ষা! রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন হালান্ডের বাবা
গোল বাতিল, ক্যামেরার তারে বলের ধাক্কাকে উপেক্ষা! রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন হালান্ডের বাবা
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
Messi Referee Conflict: 'ভদ্রভাবে কথা বলুন,' রোনাল্ডোর দেশের রেফারিকে বললেন মেসি, মাঠেই তুমুল ঝামেলা
'ভদ্রভাবে কথা বলুন,' রোনাল্ডোর দেশের রেফারিকে বললেন মেসি, মাঠেই তুমুল ঝামেলা
FIFA World Cup 2026: এর আগে কখনও হয়নি, আর্জেন্তিনা সেমিফাইনালে পৌঁছতেই বিশ্বকাপে এই প্রথম এমন ঘটনা ঘটবে
এর আগে কখনও হয়নি, আর্জেন্তিনা সেমিফাইনালে পৌঁছতেই বিশ্বকাপে এই প্রথম এমন ঘটনা ঘটবে

ভিডিও

TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget