এক্সপ্লোর

Virat Kohli: কোনওদিন ভাবিনি যে এত রান, এতগুলো সেঞ্চুরি করতে পারব: বিরাট

ICC World Cup 2023: আর মাত্র ২টো সেঞ্চুরি করতে পারলেই সচিন তেন্ডুলকরকে টপকে ওয়ান ডে ফর্ম্যাটে সর্বাধিক শতরানের মালিক হয়ে যাবেন বিরাট।

মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর অতিক্রান্ত করে ফেলেছেন। একের পর এক রেকর্ড গড়েছেন, ভেঙেছেন। চলতি বিশ্বকাপেও (World Cup 2023) দুর্দান্ত ফর্মে রয়েছেন কিং কোহলি (Virat Kohli)। এখনও পর্যন্ত প্রাক্তন ভারত অধিনায়কের (EX Indian Cricket Team Captain) ব্যাট থেকে এসেছে একটি সেঞ্চুরি ও তিনটি অর্ধশতরান। আর মাত্র ২টো সেঞ্চুরি করতে পারলেই সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) টপকে ওয়ান ডে ফর্ম্যাটে সর্বাধিক শতরানের মালিক হয়ে যাবেন বিরাট। আগামী ২ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনও ব্য়াটার হিসেবে সর্বাধিক ১০টি সেঞ্চুরি করেছেন কোহলি। সেই ম্য়াচের আগে সম্প্রচারকারী চ্যানেলের হয়ে এক সাক্ষাৎকারে কোহলি বলেন, তিনি কোনওদিন ভাবেননি যে ক্রিকেটে এত কিছু অর্জন করতে পারবেন। 

এক সাক্ষাৎকারে বিরাট বলেন, ''সত্যি কথা বলতে আমি কোনওদিন ভাবিনি যে ক্রিকেটে এত রান করতে পারব। এতগুলো সেঞ্চুরি কোনওদিন করতে পারব। ভগবানের কাছে আমি চিরকৃতজ্ঞ। এতদিন ধরে ক্রিকেট খেলতে পারছি। ধারাবাহিক পারফরম্যান্স করতে পারছি দেশের জন্য। এমনটা আমি স্বপ্ন দেখতাম একটা সময়। আসলে পরিকল্পনা করে কিছু হয় না কখনওই। আমি যা অর্জন করতে পেরেছি ক্রিকেটে তার জন্য আমি খুশি।''

বিরাট আরও বলেন, ''আমি সবসময় চেয়েছি ও এখনও আমার লক্ষ্য থাকে যে আমি যত বেশি সম্ভব রান করতে পারি। যত কঠিন পরিস্থিতিই আসুক না কেন, দেশের জন্য যেন লড়াই করতে পারি। দেশকে জয় এনে দিতে পারি। আমি নিজের জীবনশৈলী ও খাবার, ডায়েট সবেতেই কিছু পরিবর্তন ঘটিয়েছি। নিজেকে অনেক বদলেছি। আমি বরাবর আমার ক্রিকেট ১০০ শতাংশ দিয়েছি।''

এদিকে, আগামী ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত ইডেন গার্ডেন্সে। সেদিন আবার কোহলির জন্মদিন। আর সেই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে অভিনব সব উদ্যোগ নিচ্ছেন সিএবি কর্তারা। ৫ নভেম্বর ৩৫ বছর পূর্ণ করছেন কোহলি। সেদিন মাঠেই গ্র্যান্ড সেলিব্রেশনের পরিকল্পনা সারা হয়ে গিয়েছে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব নরেশ ওঝা, যুগ্মসচিব দেবব্রত দাস-সহ বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থার শীর্ষ কর্তাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget