এক্সপ্লোর

নিউজিল্যান্ডের নবম উইকেটের পতন, হোয়াইট ওয়াশের সামনে ভারত

ইন্দওর: #৪৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনে চা পানের বিরতির পর ১৪৩ রানে ৯ উইকেট খুইয়ে হারের মুখে নিউজিল্যান্ড। হোয়াইট ওয়াশ করে সিরিজ জিততে চলেছে টেস্টে এক নম্বর দল ভারত। জয়ের নায়ক হতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ৬ উইকেট নেওয়া হয়ে গিয়েছে এই অফ স্পিনারের। এর আগে এদিন ৪৭৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২১৬ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন চেতেশ্বর পূজারা। তিনি ১০১ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক কোহলি ১৭ রান করে আউট হন। ২৩ রানে অপরাজিত থাকেন অজিঙ্ক রাহানে। ৪৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। দলের সাত রানের মাথায় টম লাথামকে (৬) ফিরিয়ে দেন উমেশ যাদব। এরপর কিছুটা ধরে খেলছিলেন মার্টিন গাপটিল (২৯) ও কেন উইলিয়ামসন (২৭)। এই জুটি ভাঙেন অশ্বিন। রস টেলরও (৩২) ভাল ব্যাটিং করছিলেন। তাঁকেও ফেরান অশ্বিন। তাঁর তৃতীয় শিকার লুক রঞ্চি (১৫)। জেমস নিশমকে (০) ফেরান রবীন্দ্র জাডেজা। গাপটিল একা লড়াই করার চেষ্টা করছিলেন। তাঁকেও ফিরিয়ে দেন জাডেজা। এই সিরিজে ধারাবাহিকভাবে ভাল ব্যাটিং করা মিচেল স্যান্টনারকে (১৪) আউট করেন অশ্বিন। তাঁর পরবর্তী দুই শিকার জিতেন পটেল (০) ও ম্যাট হেনরি (০)। ফলে ভারতের জয় এখন সময়ের অপেক্ষা। চোট পেয়ে গতকাল আহত ও অবসৃত হয়েছিলেন। কিন্তু এরপরও চমকপ্রদ প্রত্যাবর্তন গৌতম গম্ভীরের। দুই বছর পর জাতীয় দলে ফিরে অসাধারণ ইনিংস গম্ভীরের। অর্ধশতরান করেছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে লাঞ্চ পর্যন্ত ভারতের সংগ্রহ ছিল ২ উইকেটে ১২৭ রান। গতকালের বিনা উইকেটে ২৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিরে যান মুরলী বিজয়। দলের রান তখন ৩৪। বিজয়ের সংগ্রহ ১৯। এরপর ব্যাট করতে নামেন গম্ভীর। ৫৬ বলে ৫০ রান করেন তিনি। মারেন ৬টি বাউন্ডারি। জিতেন পটেলের বলে আউট হন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget