এক্সপ্লোর

T20 WC Final: ফাইনালে উইলিয়ামসনের তুরুপের তাস হতে পারেন কেকেআরের তারকা

T20 World Cup: অন্যতম ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। রবিবার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে নিউজিল্যান্ড।

দুবাই: অন্যতম ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। রবিবার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে নিউজিল্যান্ড। তবে ম্যাচের আগেই দলের উইকেটরক্ষক তথা তারকা ব্যাটার ডেভন কনওয়ে আহত হয়ে কেন উইলিয়ামসনদের দুশ্চিন্তা বাড়িয়েছেন। তাঁর বদলে দলে প্রত্যাবর্তন ঘটাতে পারেন কলকাতা নাইট রাইডার্সের তারকা।

টিম সেফার্ট। টিম প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিলেন। সেই ম্যাচে নিউজিল্যান্ড হেরে গিয়েছিলেন। তারপর থেকে আর দলে সুযোগ পাননি। কনওয়েই তাঁর বদলে উইকেটরক্ষকের ভূমিকা পালন করছিলেন এতদিন। তবে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে চোট পান কনওয়ে। তাঁর ডান হাতই ভেঙে গিয়েছে। বিশ্বকাপ ফাইনালে খেলতে পারবেন না তিনি। ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজেও খেলবেন না তিনি। তাঁর পরিবর্তে সুযোগ পেতে পারেন সেফার্ট।। 

সেফার্টকে দলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারিস স্টিড। বলেছেন, ‘আমি গ্লেন ফিলিপ্সকে এক ধাপ ওপরে এনে ওর পরে সেফার্টকে খেলাই কি না, সেটা কেন উইলিয়ামসন এবং আমাকে মিলে পরবর্তী কয়েকদিনে সিদ্ধান্ত নিতে হবে।’

ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধ নিয়েছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ৫ উইকেটে ইংল্য়ান্ডকে হারিয়ে দেন কিউয়িরা। ব্যাট হাতে নিউজিল্যান্ডের জয়ের নায়ক ডারিল মিচেল। ৪৮ বলে অপরাজিত ৭৩ রান করে ম্যাচের রং পাল্টে দিলেন তিনি। এক ওভার বাকি থাকতেই ইংল্যান্ডের রান তাড়া করে ম্যাচ জিতে নেয় নিউজিল্য়ান্ড।

ইনিংসের ৫.১ ওভারে ৩৭ রানের মাথায় জনি বেয়ারস্টো যখন ফেরেন, ম্যাচে তখন কিউয়ি বোলারদের দাপট। কিন্তু প্রাথমিক ধাক্কা কাটিয়ে বোর্ডে ১৬৬ রান তুলেছিল ইংল্যান্ড (England Cricket Team)। ৪ উইকেট হারিয়ে। ব্যাট হাতে ইংরেজদের ভরসা দিয়েছিলেন মঈন আলি (Moeen Ali)। চাপের মুখে ৩৭ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। ৩০ বলে ৪১ রান করে তাঁকে যোগ্য সঙ্গত করেন ডাভিড মালান। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম সেমিফাইনালে প্রথমে ব্যাট করে লড়াই করার মতো স্কোর তুলেছিল ইংল্যান্ড। ম্যাচ জিততে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১৬৭ রান। কেন উইলিয়ামসনদের সামনে ম্যাচ জিতে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধ নেওয়ার হাতছানি ছিল। যা শেষ পর্যন্ত করে দেখান ব্ল্যাক ক্যাপসরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget