এক্সপ্লোর

Asian Games 2023: ভিয়েতনামের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে এশিয়ান গেমসে বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে নিখাত জারিন

Nikhat Zareen Win: এদিন খেলার দ্বিতীয় রাউন্ডের শেষেই বিচারকরা জয়ী ঘোষণা করেন জারিনকে। এবার ৫০ কেজি বিভাগে লড়াইয়ে নেমেছেন ভারতের ২৭ বছরের এই বক্সার।

হাংঝাউ: এশিয়ান গেমসে মহিলাদের বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন নিখাত জারিন। ভিয়েতনামের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন এই ভারতীয় মহিলা বক্সার। ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাত চলতি এশিয়ান গেমসে পদক জয়ের অন্যতম দাবিদার। এদিনের ম্য়াচে উল্টোদিকে থাকা থি ট্যাম এনগুয়েনকে একপ্রকার দাঁড়াতেই দিলেন না নিখাত। এদিন খেলার দ্বিতীয় রাউন্ডের শেষেই বিচারকরা জয়ী ঘোষণা করেন জারিনকে। এবার ৫০ কেজি বিভাগে লড়াইয়ে নেমেছেন ভারতের ২৭ বছরের এই বক্সার।

রবিবারের শুরুটা ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতীয় দলের শ্যুটারদের জন্য বেশ ভালভাবেই হয়েছিল। দিনের শুরুর দিকেই মেহুলি ঘোষ (Mehuli Ghosh), রমিতা জিন্দাল (Ramita Jindal) ও আশি চৌকসির ভারতীয় মহিলা দল ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে রুপো জিতেছিলেন। এই ত্রয়ীর মধ্যে মেহুলি ও রমিতার সামনে দিনের দ্বিতীয় পদক জয়ের হাতছানিও ছিল। তবে রমিতা পারলেও, পারলেন না মেহুলি।

১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত বিভাগের ফাইনালে খেতাবের জন্য লড়াই করারও যোগ্যতা অর্জন করেছিলেন রমিতা ও বঙ্গতনায় মেহুলি। রমিতা তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জপদক জিততে সক্ষম হলেও, অল্পের জন্য পোডিয়াম হাতছাড়া করলেন মেহুলি। এলিমিনেশন স্টেজের চার সিরিজের পর হুগলির মেয়ের থেকে রমিতা ০.২ পয়েন্টে এগিয়ে ছিলেন। তবে তিনি এই দূরত্বটা আরও বাড়িয়ে ০.৭ পয়েন্ট করে ফেলেন এবং ফলত মেহুলিকে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়।

রমিতা কোয়ালিফায়ার রাউন্ডে ৬৩১.৯ পয়েন্ট স্কোর করে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন। চিনের হ্যান জিয়াউ একে ছিলেন। তবে দুইজনের কেউই সোনা জিততে পারলেন না। জিয়াউ দ্বিতীয় এবং রমিতা তৃতীয় স্থানে শেষ করেন। চিনেরই হুয়াং ইউটিং সোনা জেতেন। তিনি এশিয়ান গেমসে নতুন রেকর্ড, ২৫২.৭ পয়েন্ট নিয়ে স্বর্ণপদক জেতেন। 

এর আগে আজ সকালেই দলগত বিভাগে রুপো জিতেছিলেন মেহুলিরা। মেহুলি ও রমিতা ছাড়াও এই দলে রয়েছেন আশি চৌকসি। তিনজনে দুরন্ত পারফরম্যান্স করে মোট ১৮৮৬.০ পয়েন্ট অর্জন করে। সোনা হাতছাড়া হল মেহুলিদের। প্রথম স্থানে শেষ করে চিন। এশিয়ান রেকর্ড গড়ে চিন ১৮৯৬.৬ পয়েন্ট অর্জন করে শীর্ষে শেষ করেন তাঁরা। এটাই এবারের এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক। এশিয়ান রেকর্ড গড়ে চিন। ১৮৯৬.৬ পয়েন্ট অর্জন করে শীর্ষে শেষ করেন তাঁরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget