এক্সপ্লোর

Nitish Rana: দামী ব্যাগ নষ্ট করেছে বিমান সংস্থা, ক্ষোভে ফুঁসছেন কেকেআর তারকা

KKR: গন্তব্যে পৌঁছে যখন সেই ব্যাগ হাতে পেলেন নীতিশ রানা (Nitish Rana), সেটি বিধ্বস্ত অবস্থায়। একটি চাকা ভেঙে গিয়েছে। গোটা ঘটনায় প্রবল ক্ষুব্ধ কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল (IPL) খেলা ক্রিকেটার।

নয়াদিল্লি: দামী ব্র্যান্ডের ব্যাগ নিয়ে বিমানে উঠেছিলেন। নিয়ম মেনে সেই ব্যাগ লাগেজে জমাও করেছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছে যখন সেই ব্যাগ হাতে পেলেন নীতিশ রানা (Nitish Rana), সেটি বিধ্বস্ত অবস্থায়। একটি চাকা ভেঙে গিয়েছে। গোটা ঘটনায় প্রবল ক্ষুব্ধ কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে আইপিএল (IPL) খেলা ক্রিকেটার।

ব্যাগ-নামা

যাত্রীদের ব্যাগ হারানো নিয়ে বিমানসংস্থার কাঠগড়ায় ওঠা নতুন কিছু নয়। অনেক সময়ই বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তারা যাত্রীদের ব্যাগপত্তরের সঠিক যত্ন করেনি। ব্যাগ হারানোর অভিযোগ তো প্রায়ই শোনা যায়। তবে কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটারের অভিজ্ঞতাটা একটু অন্যরকম। দেশের একটি প্রথম সারির বিমান সংস্থায় তিনি সফর করছিলেন। গন্তব্যে পৌঁছে অবশ্য নীতিশ রানার চক্ষু চড়কগাছ। তিনি দেখেন, তাঁর বহুমূল্য ট্রলি ব্যাগের দফারফা। ভেঙে গিয়েছে চাকা। ক্ষুব্ধ রানা ছবি তুলে তা ট্যুইট করেন। লেখেন, 'কোনও বিমান সংস্থার দোষে প্রিয় ব্যাগ ভেঙে গেলে কী করা উচিত? আর হ্যাঁ, পরিবর্তে একটা সস্তার ব্যাগ টিকে রয়েছে'। ইন্ডিগো বিমান সংস্থাকে তিনি বিদ্রুপ করে ধন্যবাদও দেন।

বিতর্কিত ট্যুইট

কয়েকদিন আগে বিতর্কে জড়িয়েছিলেন নীতিশ। ভারতীয় দলে জায়গা না পেয়ে হতাশ হয়ে কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট শেয়ার করেন নীতিশ রানা। যেখানে তিনি লেখেন, ‘শীঘ্রই পরিস্থিতি বদলে যাবে।’ এই বলে ভারতে পতাকার ছবি দিয়েছেন তিনি। এরপরেই নীতিশ রানার পোস্ট ঘিরে শুরু হয়ে বিতর্ক।

কেকেআর আইপিএলের প্লে অফে না উঠতে পারলেও, রানা দলের হয়ে অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। এমন পরিস্থিতিতে নীতিশের আশা ছিল যে, তিনি ভারত বনাম দক্ষিণ আফ্রিকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দলে জায়গা পাবেন। তিনি ভেবেছিলেন তার নাম টিম ইন্ডিয়ার স্কোয়াডে থাকবেই। কারণ ২০২২ আইপিএল-এ নীতিশ রানা কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ২৭.৭৭ গড়ে ৩৬১ রান করেছেন। এই মরসুমে রানার স্ট্রাইক রেট ছিল ১৪৩.৮২। শুধু তাই নয় এ বছর নীতিশের ব্যাট থেকে এসেছে ২টি হরাফসেঞ্চুরি। যদিও শেষ পর্যন্ত জাতীয় দলে উপেক্ষিতই থেকেছেন রানা।

আরও পড়ুন: জটিল ব্যাধিতে আক্রান্ত কোহলি, এত সহজে হাল ছাড়ব না, সোশ্যাল মিডিয়ায় লড়াইয়ের বার্তা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
FIFA World Cup 2026: কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
FIFA World Cup 2026: এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র, সত্যিই কি আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল?
এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র, সত্যিই কি আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল?
Indian Cricket Team: ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget