এক্সপ্লোর

ক্রিকেটেও এবার লাল কার্ড!

মুম্বই: ফুটবল, হকির মতো এবার থেকে ক্রিকেটেও আইনবিরুদ্ধ আচরণ করলে লাল কার্ড দেখানো হতে পারে। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিশ্ব ক্রিকেট কমিটি এমনই প্রস্তাব দিয়েছে। এমসিসি-র প্রধান কমিটির কাছে এই প্রস্তাব পাঠানো হবে। সেই কমিটি এই প্রস্তাব অনুমোদন করলে ২০১৭ সালের ১ অক্টোবর থেকে ক্রিকেটে অভিনব ঘটনা দেখা যাবে। আরও পড়ুন, একই ম্যাচে দুটি পিচ: সচিনের প্রস্তাব খারিজ এমসিসি-র ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক ব্রিয়ারলির নেতৃত্বাধীন এমসিসি-র বিশ্ব ক্রিকেট কমিটির দু দিনের বৈঠক বুধবার শেষ হয়েছে। এই বৈঠকে ক্রিকেটে বদল আনার জন্য একগুচ্ছ প্রস্তাব দেওয়া হয়েছে। ব্যাটসম্যানরা যাতে বাড়তি সুবিধা না পান সেটা নিশ্চিত করার জন্য ব্যাটের আকার ও গভীরতা বেঁধে দেওয়া, বল বিকৃতির ক্ষেত্রে কড়া শাস্তির ব্যবস্থা করার আইন আনা, টেস্ট ম্যাচ পাঁচ দিনের বদলে চার দিনের করা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করা, ফিল্ডারদের হেলমেটে বল লাগার ক্ষেত্রে এখনকার নিয়ম বদল করা নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। অলিম্পিকে যাতে ক্রিকেট খেলা হয়, সেই চেষ্টাও করছে এমসিসি। এই সব প্রস্তাবই এবার প্রধান কমিটির অনুমোদনের জন্য পাঠানো হবে। ব্রিয়ারলি ছাড়া এই কমিটির অন্য সদস্যরা হলেন রিকি পন্টিং, রামিজ রাজা ও জন স্টিফেনসন। বৈঠকে পন্টিং বলেন, ৬০ শতাংশ পেশাদার ক্রিকেটারই ব্যাটের আকার নির্দিষ্ট করে দেওয়ার পক্ষে। অনেকেই সহজে ছক্কা হাঁকানোর লক্ষ্যে ব্যাটের আকার বাড়িয়ে নেন। সেই কারণেই এবার ব্যাটের আকার নির্দিষ্ট করে দেওয়া উচিত। ব্রিয়ারলি বলেছেন, কোনও ক্রিকেটার খেলা চলাকালীন আম্পায়ারকে হুমকি দেওয়া, অন্য খেলোয়াড়, আম্পায়ার বা দর্শকদের আঘাত করার মতো গুরুতর শৃঙ্খলাভঙ্গ করলে আম্পায়ার তাঁকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠাতে পারবেন। ক্রিকেটে খেলা চলাকালীন শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তির নিয়ম নেই। সেই কারণেই এই প্রস্তাব দেওয়া হয়েছে। চার দিনের টেস্ট ম্যাচ নিয়ে অবশ্য এই কমিটির সদস্যরা একমত নন। ফলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে এমসিসি-র প্রধান কমিটি।

সেরা শিরোনাম

Vandan Alankar Sawai: মাত্র ৫০ চালেই বিশ্বের ১ নম্বর কার্লসেনকে হারিয়ে তাক লাগিয়ে দিলেন ভারতের ১৫ বছরের বন্দন
মাত্র ৫০ চালেই বিশ্বের ১ নম্বর কার্লসেনকে হারিয়ে তাক লাগিয়ে দিলেন ভারতের ১৫ বছরের বন্দন
IND vs SL Live: কলম্বোয় জয়ের সুবর্ণ সুযোগ ভারতের, পঞ্চম দিনে দ্রুত ৪ উইকেট তোলার লক্ষ্যে ভারত
কলম্বোয় জয়ের সুবর্ণ সুযোগ ভারতের, পঞ্চম দিনে দ্রুত ৪ উইকেট তোলার লক্ষ্যে ভারত
Imran Khan Health Update: কেমন আছেন ইমরান খান? জল্পনার মাঝে জানালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার
কেমন আছেন ইমরান খান? জল্পনার মাঝে জানালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার
BCCI AGM: ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ চূড়ান্ত, কোন কোন পদে হবে নির্বাচন?
ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ চূড়ান্ত, কোন কোন পদে হবে নির্বাচন?

ভিডিও

EB Raid News | কলকাতা থেকে জেলা, চিনি ও সবজির লাগামছাড়া মূল্যবৃদ্ধি ঠেকাতে অভিযানে নামল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ
Supreme Court - SSC News | সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার ও SSC-র ১৭ হাজার যোগ্য শিক্ষক | ABP ANANDA LIVE
Kalighat TMC - Ritabrata TMC | মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি পেল না 'কালীঘাট-তৃণমূল' বা 'ঋতব্রত-তৃণমূল'
NCPI - Supreme Court News | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জির প্রেক্ষিতে ২০ জন NCPI সাংসদের বক্তব্য জানতে চেয়ে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Samik Bhattacharya - BJP News | দলের নীতির বাইরে গিয়ে কেউ কোনও অনৈতিক বা দুর্নীতির সঙ্গে যুক্ত হন, দল তার দায়ভার নেবে না

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
Education System: সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
Kriti Sanon: রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
RSS Chief Event in US: আমেরিকায় মোহন ভাগবতের অনুষ্ঠান ঘিরে বিতর্ক, এবার মুখ খুললেন নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানিও
আমেরিকায় মোহন ভাগবতের অনুষ্ঠান ঘিরে বিতর্ক, এবার মুখ খুললেন নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানিও
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Waterlogging: শহর ডুবেছে জলে, যানজটে ঘণ্টার পর ঘণ্টা, অগত্যা অফিস থেকে এভাবে ফিরতে হল বাড়ি ! মহিলার ভিডিও ভাইরাল
শহর ডুবেছে জলে, যানজটে ঘণ্টার পর ঘণ্টা, অগত্যা অফিস থেকে এভাবে ফিরতে হল বাড়ি ! মহিলার ভিডিও ভাইরাল
FSSAI Notice to ITC: আশীর্বাদ আটা, ফরচুন সয়াবিন অয়েল নিয়ে বিতর্ক, ITC-কে শোকজ করা নিয়ে আদালত বলল…
আশীর্বাদ আটা, ফরচুন সয়াবিন অয়েল নিয়ে বিতর্ক, ITC-কে শোকজ করা নিয়ে আদালত বলল…
Director Death: প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
Embed widget