এক্সপ্লোর

Aus vs Pak: জন্মদিনে সেঞ্চুরি মার্শের, তিন অঙ্কে পৌঁছে কোহলিকে ছুঁলেন ওয়ার্নার, কোণঠাসা পাকিস্তান

ODI World Cup 2023: চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। কিন্তু বাবর আজ়ম হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি যে, এভাবে ব্যাটিং ঝড়ে বিধ্বস্ত হতে হবে পাক শিবিরকে।

বেঙ্গালুরু: তিন ম্যাচে জোড়া হার। জয় মাত্র একটি ম্যাচে। বিশ্বকাপে (ODI World Cup 2023) সেমিফাইনালে ওঠার দৌড়ে ক্রমশ যেন ফিকে হতে শুরু করেছিল অস্ট্রেলিয়ার আশা (Aus vs Pak)। তাই জয়ের সরণিতে ফিরতে মরিয়া অজ়ি শিবির। অন্যদিকে ভারতের বিরুদ্ধে পরাজয়ের ধাক্কা সামলে পাকিস্তানের সামনে ছিল ঘুরে দাঁড়ানোর পরীক্ষা।

সেই পরীক্ষার প্রথমার্ধে প্রবল চাপে পাকিস্তান। জোড়া সেঞ্চুরির ধাক্কায় পাক শিবিরকে কোণঠাসা করে ফেলল অস্ট্রেলিয়া। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। কিন্তু বাবর আজ়ম হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি যে, এভাবে ব্যাটিং ঝড়ে বিধ্বস্ত হতে হবে পাক শিবিরকে। সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনারই। মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। সেই সঙ্গে একের পর এক রেকর্ড হল টেক সিটিতে।

পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে ওয়ার্নারের টানা চার সেঞ্চুরি হয়ে গেল। শুরু হয়েছিল ২০১৭ সালে। বেঙ্গালুরুতে করলেন টানা চতুর্থ সেঞ্চুরি। তিনি ধরে ফেললেন বিরাট কোহলিকে। ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে ওয়ান ডে ক্রিকেটে কোনও এক দেশের বিরুদ্ধে টানা চার সেঞ্চুরির নজির গড়েছিলেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই নজির স্পর্শ করলেন ওয়ার্নার। সব মিলিয়ে ওয়ান ডে বিশ্বকাপে এটা ওয়ার্নারের পঞ্চম সেঞ্চুরি। স্বদেশীয় কিংবদন্তি রিকি পন্টিং ও শ্রীলঙ্কার কুমার সঙ্গকারার রেকর্ড ছুঁলেন ওয়ার্নার। তাঁর সামনে শুধু সচিন তেন্ডুলকর ও রোহিত শর্মা। বিশ্বকাপে ৬টি সেঞ্চুরি রয়েছে মাস্টার ব্লাস্টারের। অন্যদিকে হিটম্যান রোহিত ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে করেছেন ৭টি সেঞ্চুরি। তিনিই বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। 

নজির গড়েছেন মার্শও। বিশ্বের সপ্তম ক্রিকেটার হিসাবে জন্মদিনে সেঞ্চুরি করলেন তিনি। ১০৮ বলে ১২১ রান করে আউট হন মার্শ। ২০১১ সালে পাল্লেকেলেতে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে-তে জন্মদিনে সেঞ্চুরি করেছিলেন রস টেলর। তার ১২ বছর পর ফের জন্মদিনে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরি মার্শের।

অল্পের জন্য রক্ষা পেল বিশ্বকাপে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপের রেকর্ড। যা রয়েছে ২০১১ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ও উপুল থরঙ্গার করা। ২৮২ রান তুলেছিলেন তাঁরা। ওয়ার্নার ও মার্শ যোগ করলেন ২৫৯। যা বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি। ওয়ান ডে ক্রিকেটে এটা অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি। সর্বোচ্চ ওপেনিং জুটি ওয়ার্নার ও ট্র্যাভিস হেডের। ২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে ২৮৪ রান তুলেছিলেন তাঁরা। 

আরও পড়ুন: সম্পূর্ণ ফিট, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের একাদশে দেখা যেতে পারে স্টোকসকে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget