এক্সপ্লোর

AUS Vs NED, Innings Highlights: ম্যাক্সওয়েল, ওয়ার্নারের ঝোড়ো সেঞ্চুরি, নেদারল্যান্ডসের সামনে ৪০০ রানের বিশাল লক্ষ্যমাত্রা

AUS Vs NED: এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার।

নয়াদিল্লি: প্রথম দুটো ম্যাচে হার। আর তারপর থেকে দুরন্ত কামব্য়াক করেছে অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। তবে মিডল অর্ডারের পারফরম্যান্স নিয়ে চিন্তা ছিল। কিন্তু নেদারল্য়ান্ডসের (Netherlands) বিরুদ্ধে ম্য়াচে অস্ট্রেলিয়ার (Australia) ব্যাটিং অর্ডার জ্বলে উঠল। সেঞ্চুরি হাঁকালেন ডেভিড ওয়ার্নার (David Warner) ও গ্লেন ম্যাক্সওয়েল। অর্ধশতরান হাঁকালেন মিডল অর্ডারের ২ স্তম্ভ স্টিভ স্মিথ (Steve Smith) ও মার্নাস লাবুশেন (Marnus Labuchange)। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেট ৩৯৯ রান বোর্ডে তুলে নিল অস্ট্রেলিয়া। 

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। মার্শ এদিন ভাল শুরু করেও ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে ওয়ার্নার এদিন ফের শতরান হাঁকান। চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করেন তিনি। ওয়ার্নার ৯৩ বলে ১০৪ রানের ইনিংস খেলেন ১১টি বাউন্ডারির সাহায্যে। ৩টি ছক্কা হাঁকান। মার্শ ফিরে গেলে স্মিথ ও লাবুশেনের সঙ্গে জুটি বাঁধেন ওয়ার্নার। স্মিথ গোটা টুর্নামেন্টে সেভাবে রান পাননি। তবে এদিন ৬৮ বলে ৭১ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে লাবুশেন ৪৭ বলে ৬২ রানের ইনিংস খেলেন। ৭টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে। তবে এরপর বাকিটা ছিল পুরোটাই ম্যাড-ম্যাক্স ঝড়। 

২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়ান ৫০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিশ্বকাপের মঞ্চে। গত ১২ বছর ধরে এটিই ছিল বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরান। ২০১৫ সালে বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েল ৫১ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেটি ছিল দ্বিতীয় স্থানে। চলতি বছর বিশ্বকাপের মঞ্চে ব্রায়ানের রেকর্ড ভেঙে দেন এইডেন মারক্রাম। শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ম্যাচে এই ফিরোজ শাহ কোটলার মাঠেই ৪৯ বলে ঝোড়ো সেঞ্চুরি করেছিলেন প্রোটিয়া ব্যাটার। এবার সেই রেকর্ডও ভেঙে ফেললেন ম্যাক্সওয়েল। এদিন ম্যাক্সওয়েল যখন আউট হলেন তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৪৪ বলে ১০৬ রান। নিজের ইনিংসে ৮টি ছক্কা ও ৯টি বাউন্ডারি হাঁকিয়েছেন অজি অলরাউন্ডার। 

এদিন এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই আরও কয়েকটি রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল। ওয়ান ডে ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার জার্সিতে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন রিকি পন্টিং। তাঁর ঝুলিতে ১৫৯ টি ওভার বাউন্ডারি। তালিকায় ১৪৮টি ছক্কার সঙ্গে দ্বিতীয় স্থানে গিলক্রিস্ট। এবার তৃতীয় স্থানে রয়েছেন ম্যাক্সওয়েল। তাঁর ঝুলিতে এখন ১৩৮টি ছক্কা। বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়ার হয়ে সপ্তম উইকেটে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়লেন ম্যাক্সওয়েল-কামিন্স। এদিন জুটি বেঁধে ১০৩ রান করেছেন তাঁরা।

সেরা শিরোনাম

Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Suvendu Adhikari : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম ঘুরে দেখেছি'। মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
Chaos in Jadavpur University:
Jadavpur University Chaos:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget