এক্সপ্লোর

Glenn Maxwell: সর্বকালের সেরা ওয়ান ডে ইনিংস! ম্যাড-ম্যাক্স ঝড়ে কাবু সচিন-আক্রম-গিলক্রিস্টরা

ODI World Cup: পরিসংখ্যান দেখলে মনে হবে, বুক ক্রিকেটে কারও স্কোর। কিন্তু মঙ্গলবার বাস্তবের বাইশ গজে এই ইনিংসই খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)।

মুম্বই: তিন ঘণ্টা এক মিনিটের ইনিংস। ১২৮ বলে অপরাজিত ২০১ রান। ২১টি চার। ১০টি ছক্কা। স্ট্রাইক রেট? ১৫৭.০৭।

পরিসংখ্যান দেখলে মনে হবে, বুক ক্রিকেটে কারও স্কোর। কিন্তু মঙ্গলবার বাস্তবের বাইশ গজে এই ইনিংসই খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। আর হইচই ফেলে দিয়েছেন ক্রিকেট বিশ্বে।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী (ODI World Cup) অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, 'এই রাত নিয়ে দীর্ঘদিন আলোচনা হবে। ভাষায় প্রকাশ করা যাবে না এই ইনিংস। এই ধরনের ইনিংস দলকে বিশ্বাস জোগায়, যে কোনও পরিস্থিতি থেকে ম্যাচ জেতা সম্ভব।'

সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসের ঝড়। বেন স্টোকস লিখেছেন, 'হে ঈশ্বর, ম্যাক্সি...'। যুবরাজ সিংহের এক্স, 'সারা জীবনের সেরা ইনিংস, কুর্নিশ ম্যাক্সি।' অ্যাডাম গিলক্রিস্টের পোস্ট, 'ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সেরা ইনিংস। আমার মতে বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর ক্রিকেটার।' গৌতম গম্ভীরের সোশ্যাল পোস্ট, 'অবিশ্বাস্য।'

 

সচিন তেন্ডুলকর লিখেছেন, 'ইব্রাহিম জাদ্রানের দারুণ ইনিংস ম্যাচের প্রথমার্ধে আফগানিস্তানকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছিল। ম্যাচে ৭০ ওভার আফগানিস্তান ভাল খেলেছে। কিন্তু শেষ ২৫ ওভারে ম্যাক্সি সব হিসেব নিকেশ বদলে দিল। সবচেয়ে চাপের মুখে সেরা পারফরম্যান্স। আমার দেখা সেরা ওয়ান ডে ইনিংস।'

 

ইরফান পাঠানের পোস্ট, 'সাদা বলের ক্রিকেটে আমার দেখা সেরা ইনিংস।' একই মত মাইকেল ভনেরও। লিখেছেন, 'ওয়ান ডে ক্রিকেটে আমার দেখা সেরা ইনিংস। সর্বকালের সেরা ইনিংস বলা যেতে পারে।' ওয়াসিম আক্রম অবশ্য সর্বকালের সেরা বলেননি। তবে লিখেছেন, 'সাম্প্রতিককালে ওয়ান ডে-তে আমার দেখা সেরা ইনিংস। তোমাকে কুর্নিশ ম্যাক্সি।'

 

বীরেন্দ্র সহবাগের এক্স পোস্ট, 'রান তাড়া করতে নেমে ২০০! ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ইনিংস'

 

আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের মাঝেই কলকাতায় প্র্যাক্টিসে নেমে পড়ছেন পন্থ? অপেক্ষায় গুরু সৌরভ-পন্টিং

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget