এক্সপ্লোর

Odisha Cabinet Meeting: ক্রীড়াক্ষেত্রে ফের নতুন উদ্যোগ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের

পুরুষরা হকিতে ব্রোঞ্জ জিতে এসেছেন। আর হকিতে এই সাফল্যের মূলে অন্যতম কারিগর মনে করা হচ্ছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে। এবার আরও একবার খবরে ওড়িশার মুখ্যমন্ত্রী।

ভুবনেশ্বর: ভারতীয় হকির সাফল্যের পেছনে তাঁর অবদান অনস্বীকার্য। এবারের অলিম্পিক্সে ভারতের পুরুষ ও মহিলা হকি দল দুর্দান্ত পারফর্ম করেছে টোকিওয়। পুরুষরা ব্রোঞ্জও জিতে এসেছেন। আর হকিতে এই সাফল্যের মূলে অন্যতম কারিগর মনে করা হচ্ছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে। এবার আরও একবার খবরে ওড়িশার মুখ্যমন্ত্রী।

এবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের নেতৃত্বে সেই রাজ্যের মন্ত্রীসভার তরফে ৮৯টি বহুমুখী ইন্ডোর স্টেডিয়ামের অনুমোদন করা হয়েছে। এই স্টেডিয়ামগুলোয় শুধুমাত্র খেলাধুলোর জন্যই ব্যবহৃত হবে না। এছাড়াও আরও বিভিন্ন ইস্যুতে এই স্টেডিয়ামগুলো ব্যবহৃত হবে। বিভিন্ন সময়ে বিভিন্নরকম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় গরীব মানুষদের। তাঁদের বাড়ি ভেঙে যায় অনেক সময়। সেক্ষেত্রে যাতে তাঁদের কোনও সমস্যা না হয়, তার জন্য দুর্যোগ শেল্টার হিসেবেও ব্যবহার করা হবে সেই স্টেডিয়ামগুলো। এছাড়াও ফিল্ড হাসপাতাল হিসেবেও ব্যবহৃত হবে এই স্টেডিয়ামগুলো। এই প্রকল্পের মোট খরচ হবে ৬৯৩.৩৫ কোটি টাকা। দ্রুত এই স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ হবে। আগামী ১৮ মাসের মধ্যেই সেই কাজ শেষ করা হবে।

উল্লেখ্য, ১৯৮০ সালের পর এবার ফের অলিম্পিক্সের মঞ্চে পদক জিতেছে ভারত। তার জন্য নেপথ্যে রয়েছে নবীন পট্টনায়েকের অবদানও। ২০১৮ সালে সাহারা গোষ্ঠী হকির স্পনসরশিপ তুলে নেওয়ার পর তাঁদের পাশে দাঁড়িয়েছিল ওড়িশা সরকার। সেই বছরই হকি দলের স্পনসরশিপের ঘোষণা করা হয় নবীন পট্টনায়েকের সরকারের তরফে। ২০২৩ সাল পর্যন্ত চুক্তিতে মোট ১৫০ কোটি টাকা অর্থ সাহায্য করা হবে ওড়িশা সরকারের তরফে। এই প্রথমবার দেশের কোনও রাজ্যের সরকার কোনও ক্রীড়াক্ষেত্রে অর্থ বিনিয়োগ করেছে। 

উল্লেখ্য, এবারের অলিম্পিক্সে জার্মানির বিরুদ্ধে হকির সেমিফাইনালে জিতে ব্রোঞ্জ পদক ঝুলিতে পুরেছে ভারতীয় হকি দল। কিন্তু মহিলা হকিতে ভারতীয় দল তাঁদের সেমিতে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে হেরে যায়। ফলে পদক আসেনি এবার। কিন্তু রানি, গুরজিতদের লড়াই সবার মন জয় করে নিয়েছে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget