এক্সপ্লোর

‘একেবারে জঞ্জাল’, ওল্ড ট্র্যাফোর্ডের পিচ নিয়ে সমালোচনা প্রাক্তনীদের

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, তারা কোনও দলকে সুবিধা দেওয়ার জন্য বিশেষ ধরনের পিচ তৈরি করেনি।

ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্র্যাফোর্ডের পিচ নিয়ে সরব প্রাক্তনীরা। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মার্ক ওয় থেকে শুরু করে মার্ক বুচার, গ্রেম ফওলার, পল নিউম্যানের মতো আরও অনেক প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার ম্যাঞ্চেস্টারের স্লো উইকেট নিয়ে আইসিসি-কে কার্যত তুলোধনা করেছে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে কেন এমন স্লো উইকেট দেওয়া হল, তাই নিয়েও প্রশ্ন করেছেন তাঁরা।

মঙ্গলবার ম্যাঞ্চেস্টারে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরু থেকেই  ব্ল্যাকক্যাপসদের ওপর দাপট দেখায় ভারতীয় পেস ব্যাটারি। একদিকে ভুবনেশ্বর কুমার এবং অন্যপ্রান্ত থেকে জশপ্রীত বুমরাহ, দুইয়ের আক্রমণাত্মক বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি গুপ্তিলরা। এরপর রবীন্দ্র জাদেজার স্পিন। বৃষ্টিতে খেলা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আগে ৪৬.১ ওভারে ২১১ রানই তুলতে পারে নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা। ৯৭ বল খেলে ৬৭ রানের ইনিংস খেলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ৮৫ বলে ৬৭ রান করেন রস টেলর। ওল্ড ট্র্যাফোর্ডের পিচে কিউই ব্যাটসম্যানদের এই মন্থর ব্যাটিংয়ের পরই পিচ নিয়ে সরব হন প্রাক্তনীরা।

প্রাক্তন অজি ক্রিকেটার যেমন বলছেন, “ওল্ড ট্র্যাফোর্ডের পিচ একেবারেই ভাল নয়। অনেকটা স্লো এবং টার্নও আছে। নিউজিল্যান্ড ২৪০ রান তুলতে পারলে তারা খেলায় থাকবে।” প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার মার্ক বুচার তো আরও একধাপ এগিয়ে এই পিচকে ‘জঞ্জাল’ পর্যন্ত বলে দিয়েছেন। ট্যুইটে গ্রেম ফওলারের মন্তব্য, “বিশ্বকাপের সেমিফাইনালের জন্য এই পিচ বিভীষিকা।” যদিও প্রাক্তনীদের এই সমালোচনাকে একেবারে উড়িয়ে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, তারা কোনও দলকে সুবিধা দেওয়ার জন্য বিশেষ ধরনের পিচ তৈরি করেনি। বরং সবসময়ই ‘স্পোর্টির ট্র্যাক’ তৈরির পক্ষেই তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Spain Football Team: ভরসা 'নতুন মেসি' ইয়ামাল, চোট নিয়ে উদ্বেগ, বিশ্বকাপে স্পেনের শক্তি কী, কোথায় দুর্বলতা?
ভরসা 'নতুন মেসি' ইয়ামাল, চোট নিয়ে উদ্বেগ, বিশ্বকাপে স্পেনের শক্তি কী, কোথায় দুর্বলতা?
IND vs AFG: গিল-রাহুলের সেঞ্চুরি, সাইয়ের অর্ধশতরান, প্রথম দিনের শেষেই ৩৬৮/৩ বোর্ডে তুলে নিল ভারত
গিল-রাহুলের সেঞ্চুরি, সাইয়ের অর্ধশতরান, প্রথম দিনের শেষেই ৩৬৮/৩ বোর্ডে তুলে নিল ভারত
IND vs AFG Live Score: রাহুলের পর গিলের সেঞ্চুরি, প্রথম দিনের শেষেই রানের পাহাড়ে ভারত
রাহুলের পর গিলের সেঞ্চুরি, প্রথম দিনের শেষেই রানের পাহাড়ে ভারত
Vaibhav Sooryavanshi: সচিনকে টেক্কা, ১৫ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পেতেই বিশ্বরেকর্ড বৈভবের
সচিনকে টেক্কা, ১৫ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পেতেই বিশ্বরেকর্ড বৈভবের

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget