এক্সপ্লোর

Olympics 2024: ''বিনেশদের আন্দোলনই প্য়ারিসে পদক না আসার কারণ'', বিতর্কিত মন্তব্যে শিরোনামে সঞ্জয় সিংহ

Sanjay singh Wrestling: ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান সঞ্জয় মনে করেন অলিম্পিক্সের কুস্তি ইভেন্টে পর্যাপ্ত পদক না আসার পেছনে রয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে বিনেশ, সাক্ষীদের আন্দোলন।

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) কুস্তি থেকে ভারতের ঝুলিতে এসেছে মাত্র একটি পদক। ৫৭ কেজি ফ্রিস্টাইল ইভেন্টে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছেন আমন শেহরাওয়াত। কিন্তু তাছাড়া কেউই পদক জিততে পারেননি। এবার কুস্তিতে ভারতের পদক না আসার জন্য কুস্তিগীরদের আন্দোলনকেই দায়ী করলেন সঞ্জয় সিং। ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান সঞ্জয় মনে করেন অলিম্পিক্সের কুস্তি ইভেন্টে পর্যাপ্ত পদক না আসার পেছনে রয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে বিনেশ, সাক্ষীদের আন্দোলন। ওজন বিতর্কে জড়িয়ে ফাইনালে উঠলেও ভিনেশ ফোগত পদক জয়ের ম্যাচেই নামতে পারেননি। তাঁর বিষয়টি আদালতের বিচারাধীন। এই পরিস্থিতিতে বিনেশ আদৌ পদক জিততে পারবেন কি না, তা দেখার।

এক সাক্ষাৎকারে সঞ্জয় সিংহ বলেন, "আপনি যদি এটিকে অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, ১৪-১৫ মাস ধরে যে প্রতিবাদ হয়েছিল, তাতে পুরো দেশের কুস্তি ব্যবস্থা বিপর্যস্ত হয়েছিল। একটি বিভাগকে ছেড়ে দিন, অন্য বিভাগের কুস্তিগিররা জাতীয় এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতেই পারেননি। পর্যাপ্ত অনুশীলন করতে পারেননি। তাই কুস্তিগিররা প্যারিস অলিম্পিক্সে ভাল পারফর্ম করতে পারেনি।''

উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সে কুস্তির ৫০ কেজি ফাইনালে উঠে ইতিহাস গড়েছিলেন বিনেশ। প্রথম ভারতীয় মহিলা হিসাবে কুস্তিতে অলিম্পিক্স পদক সুনিশ্চিত করে ফেলেছিলেন বছর ২৯-র তারকা। তবে হঠাৎই স্বপ্নভঙ্গ। ফাইনাল ম্য়াচের দিন সকালবেলা নিয়ম মেনেই বিনেশের ওজন পরিমাপ করা হয়। সেখানে মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য বিনেশ ফোগতকে বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল অলিম্পিক্স কমিটি। শুধু যে তিনি সোনা জয়ের ম্যাচে ম্যাটে নামতে পারেননি তাই নয়, নিয়ম অনুযায়ী তিনি নিজের বিভাগে সবার নীচে শেষ করবেন বলেও জানানো হয়।

এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে আপিল করেন বিনেশ। ফাইনালের দিন বাড়তি ওজন থাকলেও, নিয়ম মেনে ফাইনাল পর্যন্ত পৌঁছনোয় তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়া হোক, এই দাবি জানিয়েছিলেন ভারতীয় কুস্তিগীর। সেই নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করার কথা ছিল বেশ কয়েকদিন আগেই। তবে আজও তা হল না। এই নিয়ে তৃতীয়বার পিছিয়ে দেওয়া হল সিদ্ধান্ত ঘোষণার দিন। শুক্রবার, ১৬ অগাস্ট সন্ধে ছ'টায় (ভারতীয় সময় অনুয়ায়ী রাত সাড়ে ন'টা) বিনেশের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা। 

আরও পড়ুন: 'কোনও টাকা পাইনি', কেন্দ্রীয় মন্ত্রকের তথ্যকে 'মিথ্যা' দাবি পোনাপ্পার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget